-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ২২ রানে কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন অভিষ্কা ফার্নান্দো। সিরিজে প্রথম সুযোগ পাওয়া দীনেশ চান্দিমাল ১২ বলে ৯ রান করে জর্জ লিন্ডের বলের এলবিডব্লিউ হন। নিজের বলেই ফিরতি ক্যাচ নিয়ে কামিন্দু মেন্ডিসকেও সাজঘরে পাঠান লিন্ডে।
দক্ষিণ আফ্রিকার স্পিনারদের আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতেই থাকে লঙ্কানরা। এইডেন মারক্রামের শিকার হওয়ার আগে ধনঞ্জয়া ডি সিলভা করেন ৪৪ বলে ৩১ রান। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ১২ বলে ১৩ রান করেন প্রোটিয়া অধিনায়ক কেশব মহারাজের বলে আউট হন। ১০ বলে ৬ রান করে একই পথে হাঁটেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
১২১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। চামিকা করুণারত্নেকে নিয়ে সপ্তম উইকেটে ৩৩ রানের জুটি গড়েন চরিথ আসালঙ্কা। চামিকাকে শিকার করে এই জুটি ভাঙেন তাবরাইজ শামসি। শামসির বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন আসালঙ্কা। ইনিংসের সর্বোচ্চ ৭১ বলে ৪৭ রান করেন তিনি। ১৬৬ রানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা।
শেষ দিকে দুশমান্থা চামিরার ৩৯ বলে ২৯ রানে ভর করে দুইশ রানের কোটা পার করে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম পেসার হিসেবে উইকেট পান ভিয়ান মুল্ডার। চামিরাকে সাজঘরের পথ দেখান তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রান করে শ্রীলঙ্কা।
স্বল্প লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতেই বিপদে পড়ে। চামিরা ও প্রবীণ জয়বিক্রমের আক্রমণে ১৯ রানেই ৩টি উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। ইয়ানেমান মালানও সাজঘরে ফেরেন ১৯ বলে ১৮ রান করে। ৪৫ রানেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। তখনই ম্যাচে বাধা দেয় বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা।
বৃষ্টি থামার পরে হেইনরিখ ক্লাসেনের সাথে যোগ দেন মুল্ডার। ৭ বলে ২ রান করে হাসারাঙ্গার বলে মুল্ডার বোল্ড হন। ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে শোচনীয় অবস্থায় পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩০ বলে ২২ রান করা ক্লাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট শিকার করেন মহিশ থিকসানা। ৫৪ রানে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
সপ্তম উইকেটে ৩৬ রানের জুটি গড়েন অ্যান্ডিলে ফেহশুকাইয়ো ও লিন্ডে। অ্যান্ডিলেকে শিকার করে এই জুটি ভাঙেন আসালঙ্কা। টানা দুই ওভারে বিদায় নেন কাগিসো রাবাদা ও লিন্ডে। ৩০তম ওভারে মহারাজকে আউট করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন মহিশ।
দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১২৫ রানে। শ্রীলঙ্কা পেয়েছে ৭৮ রানের জয়। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২০৩/৯ (৫০ ওভার)
আসালঙ্কা ৪৭, ধনঞ্জয়া ৩১;
মহারাজ ৩/৩৮, শামসি ২/৩১, লিন্ডে ২/৩২।
দক্ষিণ আফ্রিকা ১২৫/১০ (৩০ ওভার)
ক্লাসেন ২২, মালান ১৮।
মহিশ ৪/৩৭, চামিরা ২/১৬, হাসারাঙ্গা ২/৩২।
শ্রীলঙ্কা ৭৮ রানে জয়ী।




