-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা[/caption]
ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের শেষ দুই ম্যাচে লঙ্কানদের ব্যাটিং ছিল ছন্নছাড়া। তারুণ্য সমৃদ্ধ এই দলের এমন দশা মানতে পারেনি শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোও। সিরিজ শেষে বেশ কিছু গণমাধ্যম আঙুল তোলে শ্রীলঙ্কা ক্রিকেট দলের দিকে। তারা অভিযোগ করে লঙ্কান ক্রিকেটাররা ইচ্ছা করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরেছেন।
গণমাধ্যমের এসব অভিযোগে বিব্রত হয়েছে এসএলসি। তাই উপায় না পেয়ে এই অভিযোগ নাকচ করে বিবৃতি দিয়েছে বোর্ডটি। ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে এসএলসি জানায়, শ্রীলঙ্কা মোটেও ইচ্ছা করে সিরিজ হারেনি। এসএলসি আরও স্মরণ করিয়ে দেয়, টি-টোয়েন্টি সিরিজের আগেই তারা ওয়ানডে সিরিজ জয় করেছে।
এসএলসি বলে, "শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে জাতীয় দলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা সবাইকে বিনয়ের সঙ্গে জানাতে চাই, শ্রীলঙ্কার এই দলই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল। শুধু সিরিজই জেতেনি, আইসিসির বিশ্বকাপ সুপার লিগে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় এগিয়েও গেছে।"
"এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ক্রিকেটারদের মানসিকভাবে আঘাত করে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা যেসব সিরিজ খেলেছে, সেখানেই দেখা গেছে, ক্রিকেটাররা ভালো করতে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে দলে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার ইচ্ছা তাদের প্রবল আছে। সমর্থকরাও এসব জানেন। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ঠিক পথেই এগোচ্ছে।"
গণমাধ্যমের এমন সংবাদ প্রচার শ্রীলঙ্কান ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে এসএলসির আশঙ্কা। তারা আরও বলেন, "এমন মিথ্যা সংবাদ জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত করবে, অস্থিতিশীল করে তুলবে।"
ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্যও সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করেছে এসএলসি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 