-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশাল পেরেরার চোট হ্যামস্ট্রিংয়ে। সোমবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায় পেরেরার চোটের খবর।
যদিও পেরেরার বদলি হিসেবে এখনও দলে কাউকে অন্তর্ভুক্ত করেননি নির্বাচকরা। নতুন করে ওয়ানডে সিরিজের দলে কাউকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও নেই বললেই চলে। তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পেরেরাকে দলে পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।
এটি অবশ্য নির্ভর করে পেরেরা চোট থেকে কত দ্রুত সেরে ওঠেন তার উপর। আগামী ১৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঐ সিরিজের দলও এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা। চিকিৎসকরা যদি জানান পেরেরা টি-টোয়েন্টি সিরিজের আগেই সেরে উঠবেন, তাহলে তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করা হবে।
বিশ্বকাপের আগে পেরেরার মত ফর্মে থাকা ক্রিকেটারের চোট দুঃসংবাদই। বিশ্বকাপের আগে নিশ্চিতভাবে সেরে উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট হাতছাড়া হওয়া নিশ্চয়ই স্বস্তির খবর নয়।
বর্তমান সময়ে পেরেরা রয়েছেন দুর্দান্ত ফর্মে। ওয়ানডে সিরিজে খুব একটা সুবিধা করতে না পারলেও শ্রীলঙ্কাকে ডারবান টেস্ট জেতাতে রেখেছিলেন বড় ভূমিকা।
শ্রীলঙ্কা ওয়ানডে দল
লাসিথ মালিঙা (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, উপুল থারাঙা, নিরোশান ডিকওয়েলা (সহ-অধিনায়ক), কুশাল পেরেরা (চোটের কারণে বাদ পড়েছেন), কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, এঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামাল পেরেরা, ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লক্ষণ সান্দাকান।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ইমরান তাহির, অ্যাইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টজে, অ্যান্ডিলে ফেলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন ও রাসি ব্যান ডার ডুসেন।