-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপ টেস্টে উত্তীর্ণ হতে না পারলে আসন্ন জাতীয় ক্রিকেট লিগে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা। গত মৌসুমে কাঙ্ক্ষিত নম্বর বা 'বেঞ্চমার্ক' ৯ থাকলেও এবার সেই নম্বর ১১। আশরাফুল দুইবার পরীক্ষা দিয়েও ১১ নম্বর তুলতে পারেননি।
অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য অবশ্য বোর্ড কাঙ্ক্ষিত নম্বর শিথিল করবে- এমনটি শোনা যাচ্ছে। তবে তা না করলেও আবার বিপ টেস্ট দিতে আপত্তি নেই আশরাফুলের।
রবিবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আগের চেয়ে উন্নতি হয়েছে। সর্বশেষ ৯.৭ ছিল, আজ ১০ দিয়েছি। ১১ পয়েন্ট তোলা অসম্ভব কিছু না। সবার উন্নতি হয়েছে। আজ আমরা যারা দিলাম, সবার নম্বরই আগেরবারের চেয়ে ভালো উঠেছে।’
আশরাফুল বিপ টেস্টকে ইতিবাচকভাবেই দেখছেন। এর কারণে খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক মনোভাব বেড়েছে বলে মনে করেন তিনি।
আশরাফুল বলেন, ‘আমি মনে করি সবার জন্যই এটা ইতিবাচক। গত বছর বেঞ্চমার্ক ৯ ছিল, এখন ১১ হয়েছে। সবাই কিন্তু চেষ্টা করছে। জাতীয় লিগকে এখন সবাই অনেক গুরুত্বের সাথে নিচ্ছে। ১১ নম্বরের জন্য ১০-১২ দিন আগে থেকেই সবাই প্রস্তুতি নিয়েছে।’
সামনের দিনগুলোতে বিপ টেস্টের পয়েন্ট ধীরে ধীরে বাড়বে বলে আশাবাদ তার, ‘সামনে যত দিন যাবে আশা করি আরও বাড়বে। (বিপ টেস্টের উত্তীর্ণ নম্বর শিথিল করা প্রসঙ্গে) এখনো জানি না কী হবে। সিস্টেমটা কী ঠিক জানি না। যদি আবার দিতে হয়, দিব। আর ৩ দিন পরই খেলা শুরু হবে। হয়ত খেলার মাঝখানেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’