-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘সবাই যেহেতু সেট হয়ে আউট হয়েছি, আমার কাছে মনে হয় ৩২০ রান কম হয়ে গেছে। ৪০০-৪৫০ রান হতে পারত। যদি আমি-রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট না হতাম। রিয়াদ ভাই সেঞ্চুরি করতে পারতেন, পরে যদি একটা বড় জুটি হতো তাহলে ৪০০-৪৫০ হতো।’
পচেফস্ট্রুমের উইকেটকে মুমিনুল আখ্যা দিচ্ছেন বাংলাদেশের উইকেটের মতোই। তিনি বলেন, 'প্রথম দিন থেকেই উইকেট খুব ভালো ছিল। অনেকটা আমাদের দেশের উইকেটের মতো। ব্যাটিং করতে খুব ভালো লেগেছে। আমি যেমন আশা করেছিলাম, বলটা তেমন হয়নি। আমি হয়তো একটু বেশি টার্ন আশা করেছিলাম, সে কারণে (শট ঠিক) হয়নি। যদি দ্বিতীয় ইনিংসে সুযোগ পাই এই ভুল উতরানোর চেষ্টা করব।'
৭৭ রানে আউট হয়ে গেলেও মুমিনুলের নেই সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ। বরং জানালেন, সেঞ্চুরির কথা চিন্তাও করছিলেন না তিনি- ‘সেঞ্চুরি নিয়ে চিন্তা করছিলাম না। ওরা প্রায় ৫০০ করেছে। আমাদের লক্ষ্য ছিল সেশন ধরে খেলার। লক্ষ্য ছিল ওই সেশনটা (লাঞ্চের পরে) শেষ করব। এভাবে খেলতে পারলে দিন শেষে আপনার ১০০-১৫০ রান হয়ে যেত।’
মাঝের সময়টুকু দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের কেটেছে হতাশায়। ফর্মে থেকেও ব্রাত্য ছিলেন দলে। এই সময়ে তার ব্যাটিংয়ে কোনো পরিবর্তন এসেছে কি না এমন প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘মনে করি না খুব একটা পরিবর্তন এসেছে আমার ব্যাটিংয়ে। শুধু মানসিক কিছু বিষয়ে পরিবর্তন এসেছে। এই সময়ে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। যদি এটা মাথায় আটকে যায় দ্বিধায় পড়ে যাবেন। আমি শুধু মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কাজ করেছি। এই পর্যায়ে এসে আপনাকে টিকে থাকতে হলে মানসিকভাবে শক্ত থাকতে হবে।’