-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট বিভাগ। কক্সবাজারে টস জিতে ব্যাট করতে নেমে এবারের এনসিএলে নিজেদের শেষ ম্যাচের প্রথম দিন ভালোভাবেই পার করেছে সিলেট। দিনশেষে রাজিন সালেহের নেতৃত্বাধীন দলের সংগ্রহ ২২০ রান, ৬ উইকেট হারিয়ে।
দিনের শুরুতেই দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও শাহনাজ আহমেদ এবং ওয়ান ডাউনে নামা জাকির হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট। সেই চাপ সামলাতে একপ্রান্ত আগলে রেখে খেলে যান রাজিন। ক্যারিয়ারের শেষ ম্যাচেও তার ব্যাটে যেন এতটুকুও মরচে নেই। ঢাকার তারকাবহুল বোলিং লাইনআপকে সামলাতে অন্য ব্যাটসম্যানরা যখন হিমশিম খাচ্ছিলেন, রাজিন তখন খেলে যাচ্ছিলেন নিজের মত করে।
শেষপর্যন্ত অবশ্য ঢাকার শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে রাজিনকেও। তবে তার আগে এই ডানহাতি ব্যাটসম্যান করেছেন ৬৭ রান, ২০১ বলের মোকাবেলায়। আদর্শ লঙ্গার ভার্সনের এই ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।
রাজিন ছাড়া অন্যান্যদের মধ্যে শাহানুর রহমানের ব্যাট থেকে ২৯ এবং অলক কাপালির ব্যাট থেকে আসে ২৮ রান। ৪০ রান করে অপরাজিত রয়েছেন জাকের আলী। তার সঙ্গে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন ১৪ রান করা এনামুল হক জুনিয়র।
ঢাকা বিভাগের পক্ষে শাহাদাত হোসেন ও শুভাগত হোম দুটি করে উইকেট শিকার করেন।
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের ক্রিকেট ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে এটিই শেষ ম্যাচ। গত ৩ নভেম্বর সিলেট টেস্টে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানান তিনি। এনসিএলের চলতি মৌসুমের এই ম্যাচটিই তাই ‘খেলোয়াড় রাজিনে’র শেষ অংশগ্রহণ।