-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এ সময় মাশরাফি জিম্বাবুয়ের শক্তিশালী দল সফরে আসায় বাংলাদেশের জন্য ইতিবাচকতা প্রদর্শন করেন। এছাড়াও দলের বোলিং ইউনিট ও সিরিজ নিয়েও বিভিন্ন কথা বলেন তিনি।
সিরিজে ভালো করা প্রসঙ্গে সব ধরনের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে মাশরাফি বলেন, ‘খারাপ কিছু হলে অনেক কথা উঠে, এটা খুব স্বাভাবিক। এই জায়গাটায় কাজ করা ইম্পরট্যান্ট। এমন নয় যে জিম্বাবুয়ের কাছে আমরা কখনও হারিনি বা হারবোও না। তবে হারার চিন্তা না করে খেলোয়াড়রা নিজেদের বুস্ট আপ করা জরুরি।’
বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমাদের জন্য এই সিরিজটিও ইম্পরট্যান্ট। বিশ্বকাপের আগে এমন চারটা সিরিজ খেলার সুযোগ আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে প্রস্তুতি নেওয়ার কথা বিবেচনা করলে খুবই ইম্পরট্যান্ট। ওরা ওদের সেরা দল নিয়ে এসেছে, এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে।’
সিরিজের প্রথম ওয়ানডে ভেন্যু মিরপুর। ‘হোম অব ক্রিকেট’ এর উইকেট সম্পর্কে মাশরাফির অভিমত, ‘মিরপুরের উইকেট সম্পর্কে অনুমান করা খুব কঠিন। আশা করছি ২৫০-২৬০ ভালো স্কোর হবে। শুরুতে স্লো হবে বা টার্ন করবে এমন আশা করছি না। ভালো উইকেটে খেলতে চেয়েছি, পেলেই হয়। কিন্তু মিরপুরের উইকেট তো প্রেডিক্ট করা কঠিন।’
মাশরাফি জানান, স্পিনের পাশাপাশি পেস আক্রমণেও গুরুত্ব দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আগে আমরা স্পিনার দিয়ে তাদেরকে ঘায়েল করেছি। কিন্তু গত ৩-৪ বছরে আমরা প্রায় সব ম্যাচে তিনজন ফাস্ট বোলারকে ব্যাকআপ করেছি। যেকোনো পরিস্থিতি এবং যেকোনো উইকেটে। সেই থেকেই কিন্তু আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। খারাপও করেছে, তবে ভালোর সংখ্যাই আমি মনে করি বেশি। অনেক ম্যাচ জেতানো পারফরম্যান্স আছে।’





