-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বেসিন রিজার্ভের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ওয়াটলিংয়ের বদলে উইকেটের পেছনের দায়িত্ব সামলেছিলেন পরিবর্তিত অনিভিষিক্ত ক্রিকেটার পিটার বোকক। একাদশে আরেক উইকেটরক্ষক টম লাথাম থাকলেও তাকে কিপিংয়ে এনে কোনো ইনজুরির ঝুঁকি নেয়নি কিউই টিম ম্যানেজমেন্ট। কারণ লাথাম যে দলের ব্যাটিং অর্ডারের অপরিহার্য একজন। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ড দলে তিনিই কিপিং করেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও বেসিন রিজার্ভে ইনজুরিতে পড়েছেন। আগামী শুক্রবার উইলিয়ামসন ও ওয়াটলিংয়ের ফিটনেস টেস্ট। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে তৃতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী শনিবার (১৬ মার্চ)। ওয়াটলিং যদি খেলতে না পারেন তাহলে তার বদলে একাদশে জায়গা পাবেন টম ব্লানডেল।
টম ব্লানডেল এর আগে মাত্রই দুইটি টেস্ট খেলেছেন। ২০১৭ সালের ডিসেম্বরে উইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তার। সেইবারও ওয়াটলিংয়ের ইনজুরিতেই দলে ডাক পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়ে প্রথম টেস্টেই বাজিমাত করেছিলেন। নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টেই শতকের দেখা পেয়েছিলেন ব্লানডেল। তবে ওয়াটলিং সুস্থ হলে তাকে আবারো জায়গা ছেড়ে দিতে হয়।
এছাড়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন ব্লানডেল। গত বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে মাঠে নেমেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় কাটছে তার। প্ল্যানকেট শিল্ডের এই মৌসুমে মম্যাচ প্রতি ৪৮ গড়ে রান তুলেছেন তিনি। চারটি ম্যাচে তার সংগ্রহ মোট ২৪০ রান।
তৃতীয় টেস্টে হয়তো খেলবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও। তিনি না খেললে দলকে নেতৃত্ব দিবেন ডানহাতি পেসার টিম সাউদি। উইলিয়ামসনের বদলে একাদশে জায়গা পেতে পারেন ২৬ বছর বয়সী উইল ইয়ং।
প্রসঙ্গত, সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি আগামী ১৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।