-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। যদিও শেষ আধঘণ্টায় দুটি উইকেট তুলে নিয়ে লড়াইয়ে টিকে রয়েছে জিম্বাবুয়েও। প্রথম দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩০৩ রান, ৫ উইকেট হারিয়ে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় রান ৩০ পার হওয়ার আগেই স্বাগতিক দল হারায় ৩টি উইকেট। তবে এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে বিপর্যয় রোধ করে ইনিংস বড় করেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
গত ম্যাচের দুই ইনিংসের মত এই ম্যাচের শুরুতেও ব্যর্থ হয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। ৭ম ওভারে দলীয় ১৩ রানে কাইল জার্ভিসের ডেলিভারিকে ইমরুল উইকেটের পেছনে রেগিস চাকাভার ক্যাচে পরিণত করেন। তার আগে ১৬ বল মোকাবেলা করতে করতে পারেননি একটি রানও। তার বিদায়ের পর ব্যাটিং উদ্বোধনের সঙ্গীকে অনুসরণ করেন লিটনও। ৩৫ বলে ৯ রান করা লিটন ৯ম ওভারে জার্ভিসের বলেই ব্রেন্ডন মাভুতাকে ক্যাচ তুলে দেন, দলীয় ১৬ রানে। এরপর অভিষিক্ত মিঠুন ৪ বলে কোনো রান না নিয়েই শূন্য রানে সাজঘরে ফেরেন।
এতে দল চাপে পড়লেও শক্ত হাতে চাপ মোকাবেলা করেন মুমিনুল ও মুশফিক।
লাঞ্চ বিরতির পর, অর্থাৎ দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারায়নি একটি উইকেটও। মুমিনুল ও মুশফিকের দৃঢ়চেতা ব্যাটিংয়ে এই সেশনটি নিষ্প্রাণ কেটেছে জিম্বাবুয়ের বোলারদের জন্য। চা বিরতির আগে মুমিনুল তুলে নেন তার ক্যারিয়ারের সপ্তম শতক। দিনের শেষ সেশনে মুশফিকও পান শতকের দেখা। তবে দিনের খেলা শেষ হওয়ার আগে উইকেট হারানোর 'রোগ' থেকে পরিত্রাণ মেলেনি। ১৯টি চারের সহায়তায় ২৪৭ বলে ১৬১ রানের লড়াকু এক ইনিংস খেলে টেন্ডাই চাতারার বলে ব্রায়ান চারির হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল।
দলীয় ২৯২ রানে মুমিনুল বিদায় নেওয়ার আগে চতুর্থ উইকেটে তিনি ও মুশফিক গড়েন ২৬৮ রানের ইনিংস। মুমিনুলের বিদায়ের পর 'নাইট ওয়াচম্যান' হিসেবে ক্রিজে আসা 




