-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মনোনয়নপত্র দাখিলের পর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে মাশরাফি অংশ নেবেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে।
রবিবার (১১ নভেম্বর) দুপুর একটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি। এ সময় তার সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন জনপ্রিয় রাজনৈতিক দলটির কার্যালয়ে।
মাশরাফি কার্যালয়ে পৌঁছার আগেই তার মনোনয়নপত্র তুলে রেখেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাশরাফি কার্যালয়ে পৌঁছালে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এছাড়া, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মাশরাফির নির্বাচনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাশরাফি রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। তবে মাশরাফি কার্যালয়ে উপস্থিত হন একটু বিলম্বেই। ততক্ষণে মাশরাফির সমর্থকরা ভিড় করেন আওয়ামী লীগের কার্যালয়ে। বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে জড়ো হতে থাকেন তারা।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গন থেকে পরবর্তীতে রাজনীতিতে লেখানোর দৃষ্টান্ত কম নেই। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রার্থিতা করবেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই, যা দেশের ক্রিকেট কিংবা রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত।





