-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ভারতের যখন ১৮ বলে ৩৫ রান প্রয়োজন ঠিক তখনি অধিনায়ক সাকিব বল তুলে দেন মুস্তাফিজের হাতে। ভারতের হয়ে স্ট্রাইকে ছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। মুস্তাফিজের করা প্রথম পাঁচ বলে ব্যাটেই সংযোগ করতে পারেননি শঙ্কর। মুস্তাফিজের সেই ওভার থেকে আসে মাত্র এক রান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে না পারলেও মুস্তাফিজের করা সেই ওভারটি এখনো ভুলতে পারেননি ভারতীয় এই অলরাউন্ডার।
আইপিলের গত দুই বছর একই দল, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন মুস্তাফিজ ও শঙ্কর। সেই সুবাদে মুস্তাফিজকে খুব কাছ থেকেই দেখেছেন শঙ্কর। নেটে অনুশীলন করেছেন তার বল। তবে পার্থক্যটা গড়ে দেয় সেখানেই। আইপিএল নেটে যে মুস্তাফিজকে দেখেছেন নিদাহাস ট্রফির ফাইনালে যেন অন্য মুস্তাফিজ।
মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে শঙ্কর বলেন মুস্তাফিজের বলে ব্যাটে সংযোগ করতে না পারা সেই পাঁচটি বল তার জন্য অনেক বড় হতাশার। সেই সাথে প্রথম ব্যাট করতে নামা শঙ্কর ম্যাচ শেষ করতে না পারায় আক্ষেপ আরও বেড়েছে।
‘ওই পাঁচ বল মিস করায় আমি খুব হতাশ। খুব খারাপ লাগছে ম্যাচটি শেষ করে আসতে না পারায়। হতাশা আরও বেড়েছে যখন শেষ ওভারের তৃতীয় বলে চার মারার পরেও শেষ করে না আসতে পারায়। নিজের প্রথম ব্যাটিং করতে নেমে এই ধরণের অবস্থায় ম্যাচ শেষ করে আসার সৌভাগ্য খুব কম জনেরই হয়। যদি আমি একটা ছয় মারতে পারতাম, তাহলে পরিস্থিতি অন্যরকম হলেও হতে পারত।’
তিনি আরও যোগ করেন, ‘সত্যি বলতে মুস্তাফিজের সঙ্গে আইপিএলে দুই বছর খেলেছি। তবে তখন নেটে যেই মুস্তাফিজকে দেখেছিলাম, ফাইনালে যেন ভিন্ন মুস্তাফিজ ছিল। দুই মুস্তাফিজে আকাশ-পাতাল তফাৎ। যদি কোনদিন আবারো সুযোগ আসে তাহলে ওই মিসগুলো আর করবো না। আমি বলছিনা ওই সময়ে আমি চাপে ছিলাম, মনে হয়েছে দিনটি আমার ছিল না।’