-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এক সপ্তাহ আগে, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে সশস্ত্র হামলা চালায় এক খ্রিষ্টান জঙ্গি। ঐ হামলায় প্রায় ৫০ জন মানুষ নিহত হন। সৌভাগ্যক্রমে অল্পের জন্য হামলা থেকে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা, যারা ঠিক হামলার সময়েই মসজিদটিতে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্রাইস্টচার্চেই মাঠে নামার কথা ছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের। তবে ঐ হামলার পর ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হয় এবং বাংলাদেশ দল দেশে ফিরে আসে।
গ্র্যান্ট রবার্টসন বলেন, ‘আমি আশা করি ভবিষ্যতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ক্রিকেটার এবং সমর্থকেরা নিরাপদ অনুভব করবে। আমি জানি, তারা বিশ্বাস করে নিউজিল্যান্ড তাদের দুই হাত খুলে উষ্ণ অভ্যর্থনা জানাবে।’
ব্র্যান্টন ট্যারেন্ট নামের অস্ট্রেলীয় সন্ত্রাসী জঙ্গি আল নূর মসজিদে হামলাকালে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মসজিদের ভেতরে থাকা বেশিরভাগ মুসল্লিই প্রাণ হারান। ঐ সময়ে মসজিদের ভেতর থাকলে রক্ষা পেতেন না বাংলাদেশের ক্রিকেটাররাও।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ড জাতীয় দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘গত এক মাস এটি বেশ সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ ছিল। তবে যেভাবে এটি শেষ হয়েছে তাতে ক্রিকেট অসুন্দর হল।’
নিজে ঐ পরিস্থিতির সম্মুখীন না হলেও উইলিয়ামসন ঘটনার ভয়াবহতা আঁচ করতে পারছেন। শান্তিপূর্ণ দেশ খ্যাত নিউজিল্যান্ডে এমন ঘটনা ঘটায় লজ্জা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দল (বাংলাদেশ ক্রিকেট দল) হ্যাগলি ওভালে এমন একটি ঘটনার সাক্ষী হয়েছে যাতে তারা হুমকির মুখে পড়েছিল, এমন একটি জায়গায়- যেখানে আপনি যে কাউকেই নিরাপদ এবং স্বস্তিতে রাখতে চাইবেন। এভাবে সিরিজ শেষ হওয়া লজ্জাজনক ব্যাপার ছিল। আমি জানি, সবাই ভয়ার্ত ছিল।’