-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা, @ছবি-সংগৃহীত[/caption]
দুই টেস্টের পর ৯ ডিসেম্বর শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। ৯ ও ১১ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। এরপর ১৪ ডিসেম্বর সিলেটে হবে সিরিজের শেষ একদিনের ম্যাচ। এর পূর্বে ৬ তারিখ হবে অনুশীলন ম্যাচ। ওয়ানডে সিরিজের পাশাপাশি অনুশীলন ম্যাচেও খেলবেন মাশরাফি। এরপর সিরিজ শেষ করে যাবেন নড়াইলে। তারপরেই শুরু হবে নির্বাচনী প্রচারণা।
নির্বাচনের চাপ থাকলেও উইন্ডিজকে সিরিজকে অন্যান্য সিরিজের মতো দেখতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ক্রিকেট ও নির্বাচন প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার কাছে অন্য আট-দশটা সিরিজ যেমন ছিল এটাও ঠিক তেমনি আছে। আমার ফুল ফোকাস ক্রিকেটেই আছে। ১৪ তারিখ শেষ ওয়ানডে খেলার পরেই নির্বাচনের চিন্তা। আমি এখনও এলাকাতেই যাইনি। নড়াইলবাসীর উপর নির্ভর করছে আমার জেতা-হারার বিষয়টি। আমার মন ক্রিকেটেই স্থির হয়ে আছে ১৪ তারিখ পর্যন্ত। আগে খেলা শেষ হোক, তারপরে আমি হয়তো এলাকায় (নড়াইল) যাবো।’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়বেন মাশরাফি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করতে চান, পাশাপাশি ক্রীড়াঅঙ্গনেও নিজের ছাপ রাখতে চান।
এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আগে নির্বাচন হোক। আমি যদি জিততে পারি, এটা তারপরের কথা। আগে নির্বাচন, তারপর জয়ী হওয়া। এরপর বোর্ড ব্যবস্থাপনা কিংবা ক্রিকেট উন্নয়নে কাজ করার প্রসঙ্গ। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো ক্রিকেটে উন্নয়নে কাজ করার, সুযোগ পেলে ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করবো।’