-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে শক্তিমত্তা কিংবা পরিসংখ্যান বিচারে এগিয়ে থেকেও খুব একটা স্বস্তি গায়ে মাখতে রাজি নন কিউই ক্রিকেটার হেনরি নিকলস। র্যাংকিং দিয়ে নিজেদের মান বিচার না করে টাইগারদের বিপক্ষে ভালো করেই নিজেদের জাত চেনাতে চান তিনি। আর তাই তার অভিমত- বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের পারফরম্যান্সই বলে দিবে তারা দল হিসেবে কতটা ভালো।
নিকলস বলেন, ‘আমাদের জন্য এটা জানা জরুরী যে আমরা বাংলাদেশের বিপক্ষে যতোটা ভালো খেলবো, আমরা এখন এখন ঠিক ততটুকুই ভালো দল।’
নিকলসের কাছে তাই র্যাংকিংয়ের ভালো অবস্থানই সুসময়ের সবটুকু নয়। প্রকৃত সুসময় কিংবা সাফল্য পেতে হলে বাংলাদেশের দিক থেকে ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জগুলো সঠিকভাবে মোকাবেলা করার প্রত্যয় তার।
তিনি বলেন, ‘একদিকে এসব র্যাংকিং যখন ভালো অনুভূতি দেয় এবং ভালো পারফরম্যান্সের স্বীকৃতি দেয়, একইভাবে অন্যদিকে আমাদের জন্য এও মানতে হবে এবং প্রস্তুত থাকতে হবে যে বাংলাদেশের পক্ষ থেকে আসা চ্যালেঞ্জগুলো আমরা ঠিকভাবে মোকাবেলা করতে পারছি।’
তবে তাই বলে র্যাংকিংয়ে নিজেদের সেরা অবস্থানকে ছোট করে দেখছেন না অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসা বিগত এক বছরে দলের ভালো খেলার দলিল বলে আখ্যায়িত করে নিকলস বলেন, ‘র্যাংকিংয়ে এতো ওপরে ওঠা সত্যিই দুর্দান্ত। এটা একটা দলিল যে আমরা গত ১২ মাসে কতোটা ভালো ক্রিকেট খেলছি।’
প্রসঙ্গত, স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামি ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় তিন ম্যাচের টেস্ট সিরিজ, যার ভেন্যু দেশের বাইরে।