-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রাশিয়ার কাজানে ম্যাচের শুরু থেকেই চলছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তবে প্রথম সাফল্যের দেখা পায় ২০০৬ এর বিশ্বকাপজয়ী ফ্রান্সই। ১৩ মিনিটে ডি বক্সে আর্জেন্টিনার করা ফাউলের সুবিধা কাজে লাগিয়ে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফরাসি ফুটবলার অ্যান্তনি গ্রিজম্যান।
গোল শোধ করতে মরিয়া আর্জেন্টিনা একের পর এক চেষ্টা চালাতে থাকে। ম্যাচের ৪১ মিনিটে অনেক দূর থেকে শট নিয়ে গোল করে সমতা আনেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ১-১ সমতায়ই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে লিওনেল মেসির দল। ৪৮ মিনিটে গ্যাব্রিয়েল মার্কাদোর গোলে প্রথমবারের মত লিড পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ৫৭ মিনিটে বেঞ্জামিন পাভার্দের গোলে সমতা নিয়ে আসে ফ্রান্স। আক্রমণ-প্রতিআক্রমণের মধ্যে ৬৪ মিনিটে দুর্দান্ত শটে গোল করে ৩-২ ব্যবধানে ফ্রান্সকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। চার মিনিট পর ম্যাচের ৬৮ মিনিটে আবারও একটি গোল করলে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি।
শেষদিকে ম্যাচে ফেরার অনেক চেষ্টা করে আর্জেন্টিনা। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে সার্জিও আগুয়েরো গোলও করেন। তবে এর কার্যকারিতা সীমাবদ্ধ ছিল গোল ব্যবধান কমাতেই কেবল। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় ফ্রান্স।
উল্লেখ্য, নকআউট পর্বে এটিই ছিল প্রথম ম্যাচ, যেখানে ফ্রান্স অংশ নিয়েছিল সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এবং আর্জেন্টিনা অংশ নিয়েছিল ডি গ্রুপের রানার্সআপ হয়ে। এই জয়ে ফ্রান্স নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ। অন্যদিকে দুঃস্মৃতির পরাজয়ে লিওনেল মেসির দল আর্জেন্টিনা বিদায় নিল রাশিয়া বিশ্বকাপ থেকে।