-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সপ্তম ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় জয়। এই জয়ে টাইগাররা আবারো উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলা আফগানিস্তান হেরেছে ৭টি ম্যাচের সবগুলোতে।
বাংলাদেশের পক্ষে এদিন বল হাতে তাণ্ডব চালিয়েছেন সাকিব। তার কাছে আফগান ব্যাটসম্যানরা এত অসহায় যে ইনিংসের শেষদিকে হালই ছেড়ে দেন ব্যাটসম্যানরা। সাকিবের মুড়িমুড়কির মত উইকেট সংগ্রহের দিনে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন সামিউল্লাহ শিনওয়ারি। তবে সতীর্থদের সঙ্গ না পাওয়ায় তার ইনিংস দলের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে শুধু।
বিগত ম্যাচগুলোর নিয়মিত ওপেনার সৌম্য সরকার এদিন ব্যাট হাতে নামেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। যদিও ৩ রান করে আউট হওয়ার আগে খুব একটা সুবিধা করতে পারেননি। এরপর চোটের শঙ্কা জাগিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৮ বলের মোকাবেলায় ইনিংসকে টেনে নিয়েছেন ২৭ রান পর্যন্ত। তবে পেশিতে টান পাওয়ায় শেষপর্যন্ত পুরো ম্যাচে ফিল্ডিং করতে পারেননি। ব্যাট হাতে তার বিদায়ের পর মুশফিকের সাথে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন একাদশে ফেরা মোসাদ্দেক।
আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশের দিনে মুশফিক দিচ্ছিলেন টানা দ্বিতীয় শতক তুলে নেওয়ার ইঙ্গিত। তবে ৮৭ বলের মোকাবেলায় চারটি চার ও একটি ছক্কা হাঁকানো ইনিংসটি থামে ৪৯তম ওভারে।
ইনিংসের শেষ বলে বিদায় নেন মোসাদ্দেকও। তার আগে চারটি চারের সহায়তায় ২৪ বলে ৩৫ রান করে দলের রানকে অনেক এগিয়ে নেন। ২ রানে অপরাজিত থাকেন তার সাথে চোট কাটিয়ে একাদশে ফেরা সাইফউদ্দিন।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান তিনটি এবং গুলবাদিন নাইব দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান মোহাম্মদ নবী ও দাওলাত জাদরান। ১০ ওভার বল করে ৫২ রানের খরচায় উইকেটশূন্য ছিলেন রশিদ খান।
সংক্ষিপ্ত স্কোর
টস: আফগানিস্তান
বাংলাদেশ ২৬২/৭ (৫০ ওভার)
মুশফিক ৮৩, সাকিব ৫২, তামিম ৩৬, মোসাদ্দেক ৩৫
মুজিব ৩৯/৩, গুলবাদিন ৫৬/২, নবী ৪৪/১
দেখুন টাইগারদের বিজয়ের মুহূর্ত
আফগানিস্তান ২০০ (৪৭ ওভার)
শিনওয়ারি ৪৯*, গুলবাদিন ৪৭, রহমত ২৪
সাকিব ২৯/৫, মুস্তাফিজ ৩২/২, মোসাদ্দেক ২৫/১, সাইফউদ্দিন ৩৩/
ফল: বাংলাদেশ ৬২ রানে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: সাকিব আল হাসান।
দেখুন ম্যাচ সেরা হয়ে সাকিব যা বললেন-




