-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত।[/caption]
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাব এর সভাপতি মো.আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, নড়াইল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, নারীনেত্রী আঞ্জুমান আরা, সালমা রহমান, সিটি কলেজের শিক্ষক মাহাবুবুর রহমান, সাংবাদিক শামীমুল ইসলাম সহ আরো অনেকে।
নড়াইল প্রেসক্লাব সভাপতি মো.আলমগীর সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় খেলার মাঠের মাশরাফি আজ নড়াইল-২ আসনের সংসদ সদস্য। ২০ ডিসেম্বর নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে তাঁকে হিরের টুকরা উপাধি দেন। মাশরাফিকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই।’
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু বলেন, ‘দেশ স্বাধীনের ৪৮ বছরেও নড়াইল থেকে কেউ মন্ত্রী হতে পারেননি। আমাদের আশা, প্রধানমন্ত্রী তাঁর হিরের টুকরোকে মন্ত্রী করবেন।’
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নড়াইলের নাম প্রথম সারিতে। মাশরাফি মন্ত্রী হলে খেলাধুলার ধারাবাহিকতা আরও শাণিত হবে। ইতিমধ্যে তিনি বেসরকারিভাবে নড়াইল এক্সপ্রেস নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠন করে আলোচিত হয়েছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপাধি দেওয়া 'হীরের টুকরো' মাশরাফি মুর্তজাকে নিয়ে নড়াইল বাসীর দাবি এই যে, দেশের খেলাধুলা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য নড়াইল-২ আসনের এমপি মাশরাফির প্রয়োজন রয়েছে। দেশকে এগিয়ে নিতে মাশরাফির মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন। তিনি মন্ত্রী হলে শুধু নড়াইল নয় গোটা দেশ উপকৃত হবে।