-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে তিন বছরের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করে নড়াইল এক্সপ্রেস ও আইপিডিসি। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা ও আইপিডিসি ফিন্যান্সের পক্ষ থেকে সিইও মমিনুল ইসলাম সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাশরাফি বলেন, 'সঠিক প্রশিক্ষণের অভাবে প্রতিদিন ঝরে পড়ছে কত খেলোয়াড়। এদেরকে একটু দেখে রাখলেই হয়ত একটা সময় ঝড়ের গতিতে বল করে প্রতিপক্ষের স্টাম্প উড়িয়ে দিতে পারবে, কেউবা আবার প্রতিপক্ষের জালে বল পাঠাবে বাইসাইকেল কিক দিয়ে। আধুনিক যন্ত্রাদীসম্পন্ন জীম থাকলে ফিটনেসটাও ধরে রাখতে পারবে তারা। নড়াইলকে নিয়ে স্বপ্নটা একটু বড়ই দেখছি এবার। আর এই স্বপ্ন বাস্তবায়নে আমার পাশে আছে আইপিডিসি ফিন্যান্স। আমরা মিলে শুরু করতে যাচ্ছি ক্রিকেট ও ফুটবল একাডেমী। সেইসাথে নড়াইলে তৈরি হচ্ছে অত্যাধুনিক জীম। ধন্যবাদ মমিনুল ইসলাম ভাইকে এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য।'
কিংবদন্তীতুল্য এই ক্রিকেটার আরও বলেন, 'আমাদের দেশে শিক্ষা, স্বাস্থ্য ও বেকারত্ব দূর করা কঠিন। আমাদেরকে খেলাধুলা নিয়েও এগিয়ে যেতে হবে। এর মধ্যে ক্রিকেট এক্সপেনসিভ খেলা। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে নড়াইল জেলায় ৭৭ জন ক্রিকেট খেলোয়াড় বাছাই করা হয়েছে। আমরা ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাতেই অবদান রাখব। তবে দুই খেলায় আমরা ত্রিশ জন করে চূড়ান্তভাবে বাছাই করব।'
গত সেপ্টেম্বরে মাশরাফির নিজ জেলা নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি সংগঠনের যাত্রাও শুরু হয়। আর এই সংগঠনটির সাথে একাত্মতা ঘোষণা করে মাশরাফিও জড়িয়ে আছেন আষ্টেপৃষ্ঠে। গত ৪ সেপ্টেম্বর ‘রান ফর নড়াইল’ নামের এক পদযাত্রার আয়োজন করে ঘটা করে যাত্রা শুরু হয় নড়াইল এক্সপ্রেসের। মাশরাফির নেতৃত্বে ঐ পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ।
সংগঠনটির মূল কাজ শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে নড়াইলকে অন্যতম বাসযোগ্য জেলায় পরিণত করা। ‘নড়াইল এক্সপ্রেস’ নামটা অবশ্য জনপ্রিয়তা পেয়েছে মাশরাফি বিন মুর্তজার কারণেই। 