-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দিন কয়েক আগেই সেই অ্যাম্বুলেন্স হস্তান্তর করে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। সেই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনটাও হল 'নড়াইল এক্সপ্রেস' খ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার হাত ধরেই।
শুক্রবার 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন' এর উদ্যোগে নড়াইল শহরের চৌরাস্তায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন মাশরাফি। এর মধ্যে ছিল আলোচিত অ্যাম্বুলেন্সটির যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধনও। এ সময় নড়াইল শহরের বিভিন্ন নির্দেশনামূলক চিহ্নের উদ্বোধন করা হয় মাশরাফির নেতৃত্বে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, ডেপুটি মেয়র রেজাউল বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কাজী বশীরুল হক বশীরসহ বিভিন্ন গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানের একদিন আগে 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন' এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় মাশরাফির নাম।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মাশরাফির নিজ জেলা নড়াইলে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি সংগঠনের যাত্রাও শুরু হয়। আর এই সংগঠনটির সাথে একাত্মতা ঘোষণা করে মাশরাফিও জড়িয়ে আছেন আষ্টেপৃষ্ঠে। গত ৪ সেপ্টেম্বর ‘রান ফর নড়াইল’ নামের এক পদযাত্রার আয়োজন করে ঘটা করে যাত্রা শুরু হয় নড়াইল এক্সপ্রেসের। মাশরাফির নেতৃত্বে ঐ পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ।
সংগঠনটির মূল কাজ শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে নড়াইলকে অন্যতম বাসযোগ্য জেলায় পরিণত করা। পদযাত্রা শেষে সংগঠনটির আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘোষণা করে মাশরাফি।
‘নড়াইল এক্সপ্রেস’ নামটা অবশ্য জনপ্রিয়তা পেয়েছে মাশরাফি বিন মুর্তজার কারণেই। 