-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার (১১ নভেম্বর) আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার রাজনীতিতে যোগদানের বিষয়টি বাংলাদেশের চলমান ঢাকা টেস্টের চেয়েও বেশি আলোড়ন ফেলেছে এ দেশের ক্রিকেট অঙ্গনে।
তবে রাজনীতিতে মাশরাফির আবির্ভাব হুট করে নয়- এমনটা জানিয়েছেন সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, মাশরাফিকে দলের হয়ে প্রার্থিতা করার সুযোগ প্রদানের বিষয়ে বেশ কিছুদিন ধরে ভাবছিলেন তারা, এমনকি ছিল প্রধানমন্ত্রীর সম্মতিও।
নিজ এলাকা নড়াইলে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছেন মাশরাফি। জনপ্রতিনিধি হিসেবে তার তাই রয়েছে অভিজ্ঞতা। রবিবার সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘মাশরাফির বিষয়টা দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে। সে নিজেও এলাকায় কাজ করে যাচ্ছে।’
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার কাছ থেকে দোয়া চেয়ে নেন মাশরাফি। এরপর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওবায়দুল কাদের জানান, মাশরাফিকে প্রার্থিতা দানের বিষয়টি অনেকদিন আগেই চূড়ান্ত ছিল।
তিনি বলেন, ‘মাশরাফির ব্যাপারটা অনেক আগেই সিদ্ধান্ত হয়ে আছে। মাশরাফি প্রধানমন্ত্রীর অনেক কাছের মানুষ। সে অনেক আগে থেকেই চেয়েছিল।’
নিজ জেলা নড়াইলে মাশরাফির জনপ্রিয়তা আকাশচুম্বী। তাই নড়াইলের অনেকেই মাশরাফিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চেয়েছিলেন বলে দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। প্রধানমন্ত্রীর সম্মতি, মাশরাফির আগ্রহ ও নড়াইলবাসীর ইচ্ছের মিশেলেই মাশরাফি আওয়ামী লীগের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাকে আমাদের লিডার (প্রধানমন্ত্রী) সম্মতি দিয়েছেন অনেক আগেই। আর নড়াইলবাসীর অনেক দিনের আশা-আকাঙ্ক্ষা তারা মাশরাফিকে দেখতে চায়।’