-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলের পঞ্চম আসরে মুশফিক রাজশাহী কিংসের আইকন ক্রিকেটার। আগের আসরে ছিলেন বরিশাল বুলসে। ঘরোয়া ক্রিকেটেও তিনি থাকেন তার দলের অধিনায়ক। তবে বিপিএল শুরুর একদিন আগে দলটির অধিনায়ক ঘোষণা করা হয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামিকে।
রাজশাহী কিংসের এমন সিদ্ধান্ত অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও এতে অখুশি নন মুশফিক। সাংবাদিকদের তিনি বলেন, 'অধিনায়ক থাকি আর না থাকি, চেষ্টা করব পেছন থেকে যতটুকু পারি অবদান রাখার। আমি সব সময় চেষ্টা করি যে কাজটি আমাকে দেওয়া হয়, সেটি ভালোভাবে করার। এবার চেষ্টা করব একজন ব্যাটসম্যান, কিপার আর ভাইস ক্যাপ্টেন হিসেবে যতটুকু অবদান রাখার। আমি চ্যালেঞ্জটা নিতে এখন মুখিয়ে আছি।'
তিনি আরও বলেন, 'প্রতি বছরই আলাদা অভিজ্ঞতা হয়। এই বছর রাজশাহীতে খেলছি, খুবই ভালো লাগছে। খুবই ভালো ও ব্যালান্সড টিম। ড্যারেন স্যামির মতো একজন খেলোয়াড় আমাদের দলে আছে। তার কাছ থেকে আমাদের তো বটেই, তরুণদেরও অনেক কিছু শেখার আছে। বিপিএলে আমি এক নম্বর রান সংগ্রহকারী, তারপরও আমাকে ধুঁকতে হয় আন্তর্জাতিক ক্রিকেটে। আমাদের অনেক তরুণ আছে, যারা আরও ভালো করতে পারে। আর আমার নিজের জন্যও বিপিএলের এই ফর্ম দেশের হয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ থাকবে। বিপিএলের পর আমাদের শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আছে, ত্রিদেশীয় টুর্নামেন্ট আছে। পরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। চেষ্টা করব এই ফর্মটা ধরে রাখার।'
এ সময় ড্যারেন স্যামি বলেন, 'প্রথমত আমি দলের স্বত্বাধিকারীদের ধন্যবাদ জানাই, আমাকে নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য। গতবার আমরা ফাইনালে গিয়েছিলাম, সেই দলের অনেকেই এবার আছে। এবার আমরা আরও বেশি রোমাঞ্চিত, বিশেষ করে মুশফিককে পেয়ে। সে একজন দারুণ ক্রিকেটার, বিশেষ করে নেতৃত্বের ব্যাপারে। অধিনায়ক কে, সেটা বড় কথা নয়। আমার মনে হয় স্টাম্পের পেছন থেকে সে দলকে আরও বেশি অনুপ্রাণিত করতে পারব, বিশেষ করে তরুণদের।'