-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

একদিনের ক্রিকেটে বাংলাদেশের বর্তমান এবং সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি 'উৎসবের বাংলাদেশ' শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়। এতে মূল কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী বুশরা শাহরিয়ার, কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাওন গানওয়ালাও।
গানটি কম্পোজ করেছেন বব সেন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নোমান রবিন। মাশরাফি ছাড়াও কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার ও মডেল দেজানও মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সাড়া ফেলা মিউজিক ভিডিওটি প্রথম প্রচারিত হয় গত ২২ জুন বিকেল চারটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। এরপর মূল কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলেও তা আপলোড করা হয়।
মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে আসন্ন ঈদুল ফিতরকে উপলক্ষ করে। বাংলাদেশের বৈচিত্র্যময় উৎসব পালনের দিকে ইঙ্গিত করে ভিডিও তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে সমাজজীবনে মানুষের আনন্দ-উল্লাসকে।
এই প্রসঙ্গে বুশরা শাহরিয়ার বলেন, 'আমাদের দেশটা আসলে খুবই সুন্দর। তবে শুধু সঠিক প্রচারণার ওভাবে এর সৌন্দর্য বিশ্বের কাছে অজানা থেকে যাচ্ছে। এরকম একটি গান বানাতে এই ব্যাপারটা আমার মাথায় কাজ করছিল।'
উল্লেখ্য, কোনো মিউজিক ভিডিওতে এটিই মাশরাফির প্রথম অংশগ্রহণ!





