-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অথচ মঙ্গলবার শেষ হওয়া বিপিএলের পঞ্চম আসরে কিনা চ্যাম্পিয়ন এই রংপুর রাইডার্সই! দলটির এমন সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান অধিনায়ক ও আইকন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার। ধৈর্য, বিচক্ষণ অধিনায়কত্ব আর চাপ জয়ের মন্ত্র জপে দলটিকে শিরোপা এনে দেওয়ার পেছনে বড় অবদান তারই।
ম্যাচ শেষে চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা জেতা মাশরাফি তার ভালোলাগা প্রকাশ করেন এভাবে, 'খুব ভালো লাগছে। রংপুরে যখন স্বাক্ষর করি, তখন ওদের প্রত্যাশা ছিল যে দলটা যেন সেমিফাইনাল খেলে। অনেক কষ্ট করে সেমিফাইনালে উঠতে হয়েছে। এতেই উনারা খুশি ছিলেন।'
শেষ চার থেকে শুরু করে ফাইনাল- রংপুর জিতেছে দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদের দৃঢ়তায়। তাদের প্রতি অধিনায়কের আস্থা ছিল আগে থেকেই। মাশরাফি বলেন, 'আমরা জানতাম আমাদের দুই তিন জন বড় ক্রিকেটার আছে। তারা যদি বিধ্বংসী ব্যাট করতে পারে, তাহলে অন্য দলের জেতা কঠিন। ওরা ওটাই করেছে। আমরা যা চাচ্ছিলাম তারা সেটাই করেছে।'
মাশরাফি জানান, শেষ চার নিশ্চিতের পর অনেক কষ্টে পাওয়া সুযোগটাই কাজে লাগানোর লক্ষ্য ছিল রংপুরের। তিনি বলেন, 'চতুর্থ দল হিসেবে যখন গ্রুপ পর্ব পার করলাম, একটিই বার্তা ছিল, আমরা যে সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগাতে হবে। আমরা যেন অলআউট ক্রিকেট খেলি, স্বাধীনতা নিয়ে। যেটা করতে মন চায়, সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। কোনো দোষাদোষী নেই। দায় চাপানো নেই। কেউ কাউকে দোষ দেয়নি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।'