-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিশ্বের অন্যান্য দেশে খেলাধুলা নিয়ে বাজি ধরা বৈধ হলেও বাংলাদেশে তা অবৈধ। যদিও বিপিএলের মতো জমজমাট আসরকে কেন্দ্র করে প্রতি বছরই দেশব্যাপী বসে জুয়ার আসর। সম্প্রতি বিপিএলের ক্রিকেট বেটিংয়ের জের ধরে রাজধানীতে খুন হন একজন বিশ্ববিদ্যালয় ছাত্র। এছাড়া গত সপ্তাহে বিপিএল চলাকালে মিরপুর স্টেডিয়াম থেকে আটক করা হয় বেশ কয়েকজন জুয়াড়িকে। জুয়া ও জুয়াড়িদের দৌরাত্ম্য বন্ধ করতে ও সচেতনতা গড়ে তুলতেই এমন আয়োজন করে বিসিএসএ।
সভায় উপস্থিত বক্তারা ক্রিকেট নিয়ে জুয়ার নেতিবাচক দিক তুলে ধরেন এবং তা বন্ধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ক্রিকেটে জুয়ার প্রভাব ভবিষ্যতে দেশের ভাবমূর্তি নষ্ট করবে। এছাড়াও সৌন্দর্য হারাবে 'ভদ্রলোকের খেলা' খ্যাত ক্রিকেটও।
গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, দৈনিক প্রথম আলোর সিনিয়র স্পোর্টস রিপোর্টার পবিত্র কুন্ড, দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, যমুনা টিভির সিনিয়ার রিপোর্টার তাহমিদ অমিত, রেডিও ভূমি’র স্টেশন চীফ শামস সুমন, জাগো এফএম এর কমেন্ট্রি কো-অর্ডিনেটর এস. এ. আব্দুস শাকুর, ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমীর, বাংলাদেশ আইপি ফোরামের ব্যরিস্টার এবিএম হামিদুল মিসবাহ, বেসিস এর পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, ইউনিভার্সিটি আইটি সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল ইমরান এবং নাইন স্পোর্টস এন্ড মার্কেটিং-এর প্রতিষ্ঠাতা সিইও নাফিজ আহমেদ মোমেন।
আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিসিএসএ'র সভাপতি জুনায়েদ পাইকার এবং সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির আজীবন সদস্য এবং বিডিজবস.কম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাসরুর।