-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

'ক্রিকেট' বহির্বিশ্বে বাংলাদেশের বড় পরিচয়পত্র। অন্যদিকে টাইগারদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার নাম সমর্থন। দেশ-বিদেশে যেখানেই খেলা হোক না কেন সাকিব-তামিমরা গ্যালারীতে পান অকুণ্ঠ সমর্থন। আর জয়ে-পরাজয়ে টাইগারদের সমর্থন দিয়ে গ্যালারীর পরিচিত এক মুখ হয়ে উঠেছেন শোয়েব আলী। বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান হিসেবে পরিচিত এই টাইগার শোয়েব।
অন্যদিকে শ্রীলঙ্কার আইকনিক ফ্যান গায়ান সেনানায়েকে ও মোহাম্মদ নিলাম। কয়েক বছর ধরে দেশে-বিদেশে শ্রীলঙ্কাকে সমান তালে সমর্থন দিয়ে আসছেন গায়ান-নিলাম। শ্রীলঙ্কার মাটিতে ২০১৭ সালে টাইগারদের সর্বশেষ সিরিজে বাংলাদেশী সমর্থকদের নানাভাবে সহযোগিতা করেছিলেন এই দুই শ্রীলঙ্কান।
এদিকে ১৫ জানুয়ারি বাংলাদেশে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি সিরিজের অপর দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। নিজ দলকে সমর্থন দিতে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করেছিলেন গায়ান সেনানায়েকে ও মোহাম্মদ নিলাম। কিন্তু আমন্ত্রণপত্র না থাকায় গায়ান-নিলামকে ভিসা জটিলতার মুখোমুখি হতে হয়। এরপর ৮ জানুয়ারি (সোমবার) বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ) থেকে এই দুইজনের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়। যার ফলে গায়ান-নিলামের ভিসা জটিলতার সমাধান হয়েছে। নিজ দলকে সমর্থন করতে বাংলাদেশে আসছেন তারা। আমন্ত্রণপত্র পাঠিয়ে ভিসার সমস্যা সমাধানের জন্য বিসিএসএ'কে ধন্যবাদ জানিয়েছেন এই দুই শ্রীলঙ্কান।
[caption id="attachment_37799" align="aligncenter" width="640"]
ছবিতে শ্রীলঙ্কার দুই আইকনিক ফ্যান নিলাম ও গায়ানের সাথে বিসিএসএ সভাপতি জুনায়েদ পাইকার [/caption]
এদিকে শ্রীলঙ্কার আইকনিক ফ্যানদের ভিসা জটিলতায় সহযোগিতা করতে পেরে উচ্ছ্বসিত বিসিএসএ'র সভাপতি জুনায়েদ পাইকার। তিনি বলেন, 'বাংলাদেশ সবসময় ক্রিকেটের জন্য নিরাপদ। এর পূর্বে শুধু ক্রিকেট দল নয়, তাদের সমর্থকরাও এদেশে নিরাপদে ছিলেন। আমরা চাই সবাই আসুক। মাঠে তাদের দলের জন্য সমর্থন জানাক। আর শ্রীলঙ্কার আইকনিক ফ্যানদের জন্য এমন সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।'
সমর্থকদের মাঝে সেতুবন্ধন করার মন্ত্র নিয়ে কাজ করা বিসিএসএ'র জন্য এমন প্রচেষ্টা নতুন কিছু নয়। এর পূর্বে ২০১৪ সালে 