-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেই স্বপ্ন বর্তমানে যখন অনেকটাই সত্যি, তাঁরা আবারও মিলিত হলেন একই ছাদের নিচে। প্রবীণ সাবেক ক্রিকেটারদের সেই সুযোগটা করে দিয়েছে ক্রিকেট সমর্থকদের জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন- বিসিএসএ।
সম্প্রতি বাংলাদেশের প্রথম জাতীয় দলের সদস্যদের সম্মানিত করে সংগঠনটি। রাজধানীর বিজিএমইএ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ঐ আয়োজনে তৎকালীন ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠক ও সাংবাদিকরা।
ঐতিহাসিক ঐ ম্যাচের দলে ছিলেন ১৬ জন ক্রিকেটার। তাদের আটজন উপস্থিত ছিলেন ঐ অনুষ্ঠানে। এঁরা হলেন সৈয়দ আশরাফুল হক, ইউসুফ রহমান বাবু, এ এস এম ফারুক, শাকিল কাশেম, দীপু রায় চৌধুরী, এনায়েত হোসেন সিরাজ, শফিকুল হক হিরা ও মাইনুল হক। তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ক্রীড়া সংগঠক রাইসউদ্দীন আহমেদ, খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান, ক্রীড়া ব্যক্তিত্ব জালাল চৌধুরী ও জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মালিক আমিনুল ইসলাম বুলবুল। আয়োজক সংগঠনের জনা পঞ্চাশেক সদস্যর উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী সাবির।
সম্মাননা পাওয়া সাবেক ক্রিকেটাররা এ সময় ঐ ম্যাচ নিয়ে স্মৃতি রোমন্থন করেন। তাঁরা জানান, ঐ ম্যাচ খেলার জন্য পর্যাপ্ত অনুষঙ্গ ও সরঞ্জামও তাঁদের ছিল না। ধার করা জিনিসপাতি নিয়েই ম্যাচে মাঠে নেমেছিলেন তাঁরা। সম্মাননা পাওয়া অতিথিরা তাদের বক্তব্যে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে ছিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলো স্পোর্টস ফিউশন, বিসিএসএ ইউকে, ক্রিকেট৯৭ এবং টোটাল প্লাস লিমিটেড।