-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি। ছবিঃ রয়টার্স[/caption]
মস্কোর স্পার্টার্ক স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ফুটবল দল ও আইসল্যান্ড ফুটবল দল। প্রথম বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের বিপক্ষে জয় পাবেন মেসিরা- এটিই ভেবেছিলেন সবাই। তবে এদিন মেসির পারফরম্যান্সের দৈন্যতায় আর্জেন্টিনাকে মাঠ ছাড়তে হয় ড্র নিয়ে।
ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন সার্জিও আগুয়েরো। তবে ২৩ মিনিটেই ফিন বোগাসনের গোলে সমতা ফিরে আইসল্যান্ড। সমতায় শেষ হওয়া প্রথমার্ধের পর ৬৩ মিনিটে নিজেদের ডি বক্সে আর্জেন্টাইন ফুটবলার ও প্রথম গোলের মালিক আগুয়েরোকে ফাউল করে বসেন হরদুর বিয়ুর্গভিন মাগনুসন। তবে প্রাপ্য পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ম্যাচের অন্তিম মুহূর্তের আগ পর্যন্ত মেসি আরও বহুবার পেয়েছেন গোলের সুযোগ। তবে শেষ পর্যন্ত গোলের দেখা আর পায়নি আর্জেন্টিনা। তাই মাঠ ছাড়তে হয়েছে ড্র নিয়েই।
খর্ব শক্তির আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই ড্র মেনে নিতে পারছেন না অনেক ভক্ত। তবে দিনশেষে আলোচনায় থাকছে এই ম্যাচে মেসির ম্লান পারফরম্যান্সই।