-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ শেষে রংপুরের অধিনায়ক ও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন মাশরাফি বিন মুর্তজা মুখোমুখি হন সংবাদমাধ্যমের। এ সময় তিনি ম্যাচ হারের পেছনে বিভিন্ন কারণ সম্পর্কে কথা বলেন, যেখানে কৃতিত্ব দেন প্রতিপক্ষ বোলার ও মাশরাফিকে গুরু মানা তরুণ পেসার তাসকিন আহমেদকে।
সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি বলেন, 'প্রথমত হারটা আমার কাছে মনে হয়, রবি বোপারার অস্বাভাবিক আউটটার মূল্য দিতে হয়েছে। থিসারা পেরেরার আউটটাও আমাদের জন্য ক্ষতির কারণ ছিল।
মাশরাফি বলেন, 'আমার কাছে মনে হয়, মাঝের ওই সময়টাতেই আমরা হেরেছি। শেনওয়ারির আউটটাও গুরুত্বপূর্ণ ছিল।'
তাসকিনের আঁটসাঁট বোলিংয়েই মূলত ম্যাচে ব্যাকফুটে চলে যায় রংপুর রাইডার্স। পর পর দুই বলে দুই উইকেট, এর পরের বলে অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট... স্বভাবতই মাশরাফি পরাজয়ের পেছনে জানালেন তাসকিনের পারফরমেন্সের কথা।
'নড়াইল এক্সপ্রেস' খ্যাত দেশসেরা পেসার বলেন, 'তাসকিন ব্রিলিয়ান্ট একটা ওভার করেছে ওই সময়। ওভারপ্রতি সাত-আট করে রান লাগলে ঠাণ্ডা মাথায় খেলতে হয়, যেটা আজ আমরা পারিনি। বেশিরভাগ ব্যাটসম্যানই থিতু হয়ে আউট হয়ে গেছে। যাদের জেতানোর দায়িত্ব ছিল, তারা আউট হয়ে গেছে।'
ম্যাচে রংপুরের হার কিংবা চট্টগ্রামের জয় ছাপিয়েও বেশি আলোচিত ছিল মাশরাফির ব্যাটিংয়ের সময় তার দিকে পেসার শুভাশিসের তেড়ে আসা। অনুজের এমন আচরণের পরও মাশরাফি দোষ নিতে চাচ্ছেন নিজের ঘাড়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনে করি, আমারই সরি বলা উচিত। ক্রিকেটে এটা হয়ে থাকে। আমার আরেকটু শান্ত থাকা উচিত ছিল। ও হয়তো ওর জায়গা থেকে ঠিক করেছে। কেননা আমরা উভয়েই তো ম্যাচ জিততে চাই। সিনিয়র হিসেবে হয়তো আমার আরেকটু সংযত থাকা উচিত ছিল।’