-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে দেবাশীষ জানান, মাশরাফি ডান হাতের কনিষ্ঠ আঙুলে যে চোট লেগেছে সেটি তিন সপ্তাহের মধ্যে কমে যায়। ইতোমধ্যে সপ্তাহখানেকের বেশি সময় চলে যাওয়ায় এই চোট শীঘ্রই সেরে ওঠার কথা। সেই সাথে পায়ের চোট সারতে আরও তিন সপ্তাহের মত লাগতে পারে বলে জানান তিনি।
দেবাশীষ বলেন, ‘মাশরাফির ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত ছিল। এটা সারতে তিন সপ্তাহের মতো সময় লাগে। এর মধ্যে কিছু সময় চলে গেছে। আমরা আশা করছি সপ্তাহ দু-একের মধ্যে ও খেলায় ফিরে আসতে পারে।’
শুধু হাতেই নয়, পায়েও চোট পেয়েছেন মাশরাফি। সেটি প্রসঙ্গে দেবাশীষ জানান, ‘ওর ঊরুতেও চোট আছে। সেটিও আমরা দেখছি। ওর পায়ে বলের সরাসরি আঘাত লেগেছিল। এতে ঊরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে এটা রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে।’
তবে শুধু স্ক্যানের প্রতিবেদনেই নয়, আরও একটু পরীক্ষানিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে চান চিকিৎসকরা। দেবাশীষের ভাষ্য, ‘তবু এটা আমরা সুনিশ্চিত হতে কাল আরও একটা স্ক্যান করব। তখন নিশ্চিত হওয়া যাবে এটা জমাট বাঁধা রক্ত, নাকি অন্য কিছু।’
তবে সহজ চিকিৎসায় জমাট বাঁধা রক্ত দূর না হলে অস্ত্রোপচার লাগতে পারে মাশরাফিরও, এমনটাই জানিয়েছেন দেবাশীষ। তবে এর সম্ভাবনা খুব কমই বলা চলে।
‘যদি জমাট বাঁধা রক্ত না হয়, তাহলে দুটি উপায়ে এগোনো যেতে পারে। একটা একটু রক্ষণশীল উপায়ে। সাধারণত দুই-তিন সপ্তাহের মধ্যে শরীরই এটা শুষে নেয়। সেটা না হলে অস্ত্রোপচার করে সরিয়ে ফেলতে হয়। তবে এটা খুবই কম করতে হয়।’- দেবাশীষ জানান।