-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের করোনাভাইরাসের প্রকোপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। এই সিরিজের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে দারুণ পারফর্মের পর ওয়ানডেতে আশা করা হচ্ছিল ব্যাট হাতে ভালো কিছু উপহার দিবেন লিটন।
তবে দীর্ঘদিন পর ফিরে ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ব্যাটসম্যান। সামনে টেস্ট সিরিজ। তবে এই ফরম্যাটে দলে লিটনের ভূমিকাটা ভিন্ন। ওয়ানডেতে উইকেটকিপিংটা মুশফিক সামলানোর কারণে কেবল ওপেনিং-ই করেন লিটন। তবে টেস্টে গ্লাভসজোড়া উঠবে লিটনের হাতেই। সেই সাথে ছয় কিংবা সাতে ব্যাট করবেন তিনি। তাই ওয়ানডে ব্যর্থতার কথা ভুলে টেস্ট নিয়ে ভাবছেন লিটন।
“অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছি, এটা ভেবেই ভীষণ খুশি। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলার অনুভূতিই অন্যরকম। ওয়ানডেতে আমি ভালো করতে পারিনি। এটা সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। ওইটা নিয়ে ভেবে বসে থাকতে চাচ্ছি না। টেস্টে আমার ভূমিকা অন্যরকম। চেষ্টা করবো আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে, সেটা যেন পূরণ করতে পারি।”
ওয়ানডেতে আনকোরা ওয়েস্ট ইন্ডিজ দলকে পেলেও টেস্টে ভিন্ন ওয়েস্ট ইন্ডিজ। স্কোয়াডে রয়েছেন মূল দলের বেশ কয়েকজন ক্রিকেটার। জেসন হোল্ডার বাদে পেস অ্যাটাকে রয়েছেন বাকিরা। তাই লিটন মনে করছেন ওয়ানডের তুলনায় টেস্টে বেশি চ্যালেঞ্জিং হবে।
“অনেকদিন পর আমরা টেস্ট ক্রিকেট খেলতে নামছি, আমার কাছে মনে হচ্ছে চ্যালেঞ্জিং হবে। ওদের ভালো পেস অ্যাটাক আছে পাশাপাশি স্পিন অ্যাটাকও বেশ ভালো। ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে অনেক কিছু। আমার কাছে মনে হয় টেস্টে ভালো করতে হবে ক্রিজে টিকে থাকতে হবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সামাল দিতে হবে। ব্যাটিং বলেন কিংবা বোলিং- বড় জুটি হলে ম্যাচের ভাগ্য আমাদের দিকেই আসবে।”