-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিজে ক্রিকেট খেলছেন দীর্ঘ সময় ধরে। অনেক উত্থান এবং পতনেরও সাক্ষী তিনি। দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ক্রিকেটারদের জন্য মাশরাফির কণ্ঠে তাই অভয়, ‘ক্রিকেটাদের খারাপ সময় যায়। এটা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই।'
পরীক্ষিত তরুণদের মধ্যে ফর্মহীনতায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই আবার ইতিপূর্বে ছিলেন ইনজুরির সমস্যায়। সেদিকে ইঙ্গিত করে মাশরাফি বলেন, গত কয়েকমাস তাসকিনের চোট যাচ্ছে। মোসাদ্দেকও চোখের একটা সমস্যা কাটিয়ে আসছে।'
তবে ইনজুরি সেরে গেলেও যে পুরনো ধার নিয়ে ফিরে আসা যায়, সেটিও মাশরাফি ইঙ্গিত দিলেন মুস্তাফিজের উদাহরণ টেনে। তিনি বলেন, 'এটা মুস্তাফিজের সঙ্গেও হয়েছিল। মুস্তাফিজ আস্তে আস্তে পুরনো রুপে ফিরছে। আমাদের ধৈর্য্য রেখে ওদের একটু সময় দিতে হবে। আশা করি ওরা ফর্মে ফিরবে।’
এদিকে ভালো করা ক্রিকেটারদের প্রসঙ্গে বলতে গিয়ে মাশরাফি প্রশংসা করেন নাজমুল হোসেন শান্তর। মাশরাফি বলেন, ‘বিপিএলে ও মোটামুটি পারফরম্যান্স করেছে। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত পারফরম্যান্স করছে। এই লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করা বাকি। এখান থেকে যেন আরেক ধাপ এগিয়ে মানিয়ে নিতে পারে, তেমনভাবেই প্রস্তুত হতে হবে।'
মাশরাফি আরও বলেন, 'আমাদের দলে শান্ত আছে, বিজয় অসাধারণ খেলেছে। মিঠুন কয়েকটা ম্যাচে ভালো করেছে। সাইফ ভালো করেছে, কিন্তু টিম কম্বিনেশনের কারণে হয়তো শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেনি। অন্য দলগুলোতে বেশ কিছু খেলোয়াড় আছে। সামনে ‘এ’ টিম কিংবা এইচপি দলে সুযোগ পেয়ে এরা নিজেদের প্রমাণ করবে।’