-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পুরো দেশ যখন একটি ট্রফির দিকে তাকিয়ে, তখন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এক টানে নামিয়ে আনলেন বাস্তবতার সুতো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার স্পষ্টত জানিয়ে দিয়েছেন, কোনো ট্রফি লাভের লক্ষ্যে ক্রিকেট খেলেন না তিনি। যা একইসাথে জানিয়ে দিয়েছে ভদ্রলোকের খেলায় দেশকে প্রতিনিধিত্ব করা মাশরাফির ব্যক্তিত্ব এবং উৎসর্গতাও। কে জানে, এই ব্যাপারটিই হয়ত টনিক হয়ে কাজ করে উঠবে বাংলাদেশের প্রথম কোনো শিরোপা জয়ে!
সাংবাদিকদের সাথে আলাপকালে মাশরাফি বলেন, ‘প্রথমত আমি নিজেকে এত সস্তা ভাবি না যে একটা ট্রফি দিয়ে নিজেকে বিচার করব। দ্বিতীয়ত, ক্রিকেট একটা ট্রফির জন্য খেলি না। দলের জন্য একটা ট্রফি হয়ত গুরুত্বপূর্ণ। আজ হোক বা কাল, কোনো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ ইনশাল্লাহ ট্রফি পাবে।’
তবে তাই বলে ট্রফির চাহিদা উড়িয়ে দিচ্ছেন না মাশরাফি। একটা ট্রফির আকাঙ্ক্ষায় কতটা উদগ্রীব ক্রিকেট প্রেমিরা, সেটি জানেন মাশরাফিও। তাই তো বললেন, ‘ট্রফির প্রয়োজন এইজন্য যে ভবিষ্যৎ প্রজন্ম যারা ক্রিকেটে আসবে বা দলেও যারা তরুণ ক্রিকেটার আছে, যারা অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-১৬ খেলছে, তারা আরও অনুপ্রাণিত হবে দল ট্রফি পেলে। সেদিক থেকে বলতে পারেন বাংলাদেশের একটি ট্রফি দরকার।’
মাশরাফি আরও বলেন, ‘কিন্তু সেটি যে এখনই লাগবে বা কালকে না হলে সমস্যা হবে, সেটা নয়। আর ব্যক্তি মাশরাফিকে আপনি ট্রফি দিয়ে বিচার করলে সেটা আপনার ব্যাপার। আমি নিজেকে অত সস্তা ভাবি না।’