-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মাশরাফি বিন মর্তুজা, সমানভাবে পরিচিত 'নড়াইল এক্সপ্রেস' নামেও। ক্রিকেট খেলার মাধ্যমে বিশ্বমঞ্চে যেভাবে নড়াইলের নাম উজ্জ্বল করেছেন, তেমনি নড়াইলের মানুষও তাকে দুহাত ভরে দিয়েছেন ভালোবাসা আর শ্রদ্ধা। এবার মাশরাফি নিজ জেলা নড়াইলের উন্নয়নে কাঁধ মিলিয়েছেন জেলার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে।
সম্প্রতি নড়াইলের পাবলিক লাইব্রেরীতে বিশিষ্টজনের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নড়াইলের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার গ্রহণ করা হয়। মাশরাফির উপস্থিতিতে সভায় একই সারিতে বসে জেলার উন্নয়নের জন্য সুর মেলান সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মাশরাফি জানান, নড়াইলের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, শহরের বিভিন্ন পয়েন্টে অটোরিকশা, রিকশা-ভ্যান চালকদের ফ্রি পানির ব্যবস্থা করা, ক্রিকেট, টেবিল-টেনিস, ভলিভল খেলার উন্নতি, পরিচ্ছন্ন শহর গড়তে তার যা যা করা উচিত সব তিনি করবেন।
মাশরাফি বলেন, 'নড়াইল আমার জন্মস্থান। নড়াইলকে অত্যন্ত ভালোবাসি। তাই সুযোগ পেলেই জন্মস্থানে ছুটে আসি। আপনারা সাথে থাকলে দলমত নির্বিশেষে জেলার বিভিন্ন উন্নয়ন এবং সমস্যার সমাধান সম্ভব।'
এসময় মাশরাফির বহুল প্রচারিত নাম 'নড়াইল এক্সপ্রেস' নামেই একটি ফাউন্ডেশন করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এই ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা তরিকুল ইসলাম এসময় ‘নড়াইল হবে প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ বাসস্থান’ শীর্ষক উন্নয়নের ৮টি দিক সম্পর্কে সবার সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদুল আজহার দুই দিন পর নড়াইল শহরে 'রান ফর নড়াইল' নামের একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে, যার নেতৃত্ব দেবেন মাশরাফি নিজেই। পদযাত্রাটির ব্যাপ্তি ধরা হয়েছে নড়াইলের রূপগঞ্জের ঐতিহাসিক বাঁধাঘাট চত্বর থেকে নড়াইল চৌরাস্তা পর্যন্ত, যার দৈর্ঘ্য তিন কিলোমিটার।