-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফিক্সিংয়ের অভিযোগ আসায় সুমাথিপালার উপর বেজায় চটেছেন রানাতুঙ্গা। শুধু তা-ই নয়, সুমাথিপালাকে রীতিমত একহাত নিয়েছেন শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতান অধিনায়ক। ফিক্সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে রানাতুঙ্গা বরং আঙুল তুলছেন স্বয়ং সুমাথিপালার দিকেই।
রানাতুঙ্গা বলেন, ‘আমরা কোনো ঘুষ নেইনি, আমরা কোনো ম্যাচ পাতাইনি। যদি কেউ ম্যাচ পাতিয়েই থাকে তাহলে কেনও সুমাথিপালা তার ক্রিকেট কমিটিতে আমাদের রেখেছিল। শুধু ১৫ হাজার ডলার কেন? আমরা চাইলে বিশ্বকাপ হাতছাড়া করতে ১৫ মিলিয়ন ডলারই নিয়ে নিতাম।’
সুমাথিপালা তার অভিযোগে জানান, গুপ্ত নামের এক জুয়াড়ির কাছ থেকে ১৫ হাজার ডলার নিয়ে ফিক্সিং করেছিলেন অর্জুনা রানাতুঙ্গা ও অরবিন্দ ডি সিলভা। যদিও এমন দাবির পক্ষে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয়নি তার, এর আগেই রানাতুঙ্গা জানিয়েছেন কঠোর প্রতিবাদ।
রানাতুঙ্গা ও সুমাথিপালার এই বৈরি সম্পর্ক অবশ্য নতুন নয়। দেশের রাজনীতিতে ভিন্ন দল থেকে যুক্ত থাকা এই দুই ক্রিকেট ব্যক্তিত্ব আগেও ক্রিকেট-তর্কে মেতে উঠেছিলেন। রানাতুঙ্গা অভিযোগ করেছিলেন- ম্যাচ পাতানোর সাথে সুমাথিপালা ও তার পরিবারের সদস্যরা জড়িত। শুধু তাই নয়, সুমাথিপালার দুর্নীতির কারণে শ্রীলঙ্কান ক্রিকেট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেও বলে অভিযোগ ছিল তার। এরই ‘ধারাবাহিকতায়’য় কিনা, এবার রানাতুঙ্গার ‘পেছনে লেগেছেন’ সুমাথিপালা!
সুমাথিপালার প্রতি ইঙ্গিত করে রানাতুঙ্গা আরও বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেট দুর্নীতি চরমে পৌঁছেছে। আর এই দুর্নীতির সঙ্গে জড়িত ছোটখাটো লোকেরা ধরা পড়লেও আসল লোকেরা ঠিক পালিয়ে যাবে। অভিযোগগুলো অবশ্যই বোর্ডের তদন্ত করে দেখা উচিত। অনেক আগে থেকেই এটা হওয়া উচিত ছিল। আইসিসির দুর্নীতি দমন বিভাগের কর্তাদের কার্যকলাপে আমি খুব হতাশ। শ্রীলঙ্কায় কী হচ্ছে, ওরা যদি তা দেখতেই না পায়, তা হলে দুর্নীতি দমন বিভাগে ওদের থাকাই উচিত নয়।’