-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আগামী ১৪ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউইদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের জার্সি নাম্বার জানিয়ে একটি পোস্ট করেছে।
তারা এটাও জানিয়েছে, সাবেক তিন কিউই অধিনায়ক ভেট্টোরি, ম্যাককালাম ও স্টিফেন ফ্লেমিংয়ের জার্সি তুলে রাখা হবে। এছাড়া ক্রিস হ্যারিস, নাথান অ্যাস্টল ও ক্রিস কাইর্ন্সের জার্সিও তুলে রাখা হবে।
নিউজিল্যান্ডের ক্রিকেটের ঐতিহ্য অনুসারে সর্বনিম্ন ২০০টি ওডিআই ম্যাচ খেলা ক্রিকেটারদের জার্সি নাম্বার তারা তুলে রাখে। বর্তমানে খেলতে থাকা কিউই ক্রিকেটারদের মধ্যে কেবল রস টেলর দুই শতাধিক (২২৮) ম্যাচ খেলেছেন।
২৯৫টি একদিনের ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক ভেট্টোরি। নিউজিল্যান্ডের এই কিংবদন্তী স্পিনার ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ১১৩টি টেস্ট ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে গণ্য করা হয় তাকে।
তার বামহাতি অর্থোডক্স স্পিনের ঘূর্ণিতে টেস্টে ৩৬২টি, একদিনের ক্রিকেটে ৩০৫টি ও সংক্ষিপ্ততম ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩৮টি উইকেট শিকার করেন। অলরাউন্ডার হিসেবে ব্যাটসম্যানের ভূমিকায়ও থাকতেন দুর্দান্ত। উল্লেখ্য, সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন।