-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রান৷ বিশাল এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। সফরকারীদের তৃতীয় উইকেটটি শিকার করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। মাহমুদউল্লাহ রিয়াদের তালুবন্দী করে জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবাকে ফেরানোর মাধ্যমে লিস্ট 'এ' ক্রিকেট, প্রথম শ্রেণি ও টি-টোয়েন্টি ক্রিকেটের ৬৯৯তম উইকেটটি শিকার করেন বাংলাদেশ অধিনায়ক।
টিনোটেন্ডা মুতুম্ববুজির উইকেটটি শিকার করে জিম্বাবুয়ে কফিনে শেষ পেরেক ঠুকে বাংলাদেশের জয় নিশ্চিত করার পাশাপাশি স্বীকৃত ক্রিকেটে নিজের ৭০০তম উইকেটটির দেখা পান মাশরাফি। যারমধ্যে লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে বেশি ৪১৯টি উইকেট শিকার করেছেন ৩৬ বছর বয়সী এই পেসার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মোট ৬.১ ওভার বোলিং করেছেন মাশরাফি। ৩৫ রানের বিনিময়ে শিকার করেছেন ২টি উইকেট। বাংলাদেশ জয় পেয়েছে ১৬৯ রানের ব্যবধানে।
চোটের কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে মাশরাফির ক্যারিয়ার স্থায়িত্ব পায়নি, খেলতে পেরেছেন মাত্র ৫৭টি ম্যাচ। যেখানে তিনি শিকার করেছেন ১৩৫টি উইকেট। জাতীয় দল থেকে সাদা পোশাকে ব্রাত্য হয়েছেন প্রায় এক দশক। মাঝে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন হাতে গোনা কয়েকটা ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন ইতোমধ্যে। তবে এখনো খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চ্যাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মাশরাফি খেলেছেন ১৬৩টি ম্যাচ। যেখানে তার নামের পাশে আছে ১৪৬টি উইকেট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 