-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেই মাশরাফির অবদান আশরাফুলের জীবনে কত বেশি, সেটি আশরাফুল জানিয়েছেন সাম্প্রতিক অনেক সাক্ষাৎকারেই। ফিক্সিং কেলেঙ্কারির পর হারিয়ে যেতে বসেছিলেন। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ছড়াচ্ছেন আলো। রোববারও শতক হাঁকিয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে।
শতক হাঁকানো ইনিংস শেষে আশরাফুল সংবাদমাধ্যমের সাথে আলাপ করেন তার ফিটনেস নিয়ে। এ সময় তিনি জানান, মাশরাফির পরামর্শে ভাত খাওয়াই ছেড়ে দিয়েছেন তিনি!
আশরাফুল বলেন, ‘ফিটনেস অনেক বড়। মাশরাফি বলার পর থেকে ভাত ছেড়ে দিয়েছি। ওজন কমেছে তিন কেজি।'
ভাত খাওয়া কমানোতে পেটও ছোট হয়েছে আশরাফুলের, ঝরেছে মেদ। তিনি বলেন, 'আমার পেট কমে গেছে। মাঝে পেট বেড়ে যাওয়ায় কষ্ট হতো। এখন আর সমস্যা হয় না। এক মাসে পেটের মেদ কমিয়ে ফেলেছি।’
ডিপিএলে পাঁচটি সেঞ্চুরি হাঁকানো মুখের কথা নয়, যার তিনটিই আবার টানা! এই দারুণ পারফরমেন্সের পেছনে আশরাফুল দেখছেন অভিজ্ঞতার অবদান। তার মতে, বিকেএসপির চেনা পরিবেশ তাকে ভালো করতে আরও সহায়তা করছে। আশরাফুল বলেন, ‘আমার দীর্ঘ অভিজ্ঞতা অনেক কাজে দিয়েছে। খেয়াল করে দেখেন, আমার সবগুলো শতরান বিকেএসপিতে। বিকেএসপির উইকেট, মাঠ সবই আমার অনুকূলে।'
তিনি আরও বলেন, 'আমি জেনে ও বুঝে গেছি উইকেট কেমন। উইকেট খুব ভালো, ব্যাটিং সহায় পিচ। টেকনিক ভালো থাকলে আর ভুল শট না খেললে আউট করা কঠিন।'
ফিক্সিংয়ের শাস্তি হিসেবে তিনি যখন ক্রিকেট থেকে ছিলেন দূরে, তখন অনেক পাল্টেছে দেশের আন্তর্জাতিক ভেন্যুর উইকেট-মাঠ। তবে প্রায় অপরিবর্তিত বিকেএসপির মাঠ। তাই এখানে খেলছেনও স্বাচ্ছন্দে। আশরাফুল বলেন, 'উইকেট বুঝে নিজের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে খেলার চেষ্টা করেছি। সফলও হয়েছি।’