-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মাশরাফির ব্যক্তিত্বর প্রশংসা করে পরিকল্পনা মন্ত্রী বলেন, 'মাশরাফি ভালো মানুষ, নরম মানুষ। তবে তার নিজস্ব মতামতের বাইরে সে যায় না। এইটা আমি নিজেও লক্ষ্য করেছি। কারণ সে দীর্ঘদিন আমার সাথে ছিল।'
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক মুস্তফা কামাল, যে দলে দুবার অধিনায়ক ছিলেন মাশরাফি। তার অধীনে কুমিল্লা একবার শিরোপাও জেতে। যদিও মুখ থুবড়ে পড়ে ঠিক পরের আসরেই। সেবার পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করে বিপিএল মিশন।
ঐ আসর নিয়ে ঠাট্টা করে মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, 'কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও সে ক্যাপ্টেন ছিল। প্রথম বছর ঠিকমতো আমাকে চ্যাম্পিয়ন করছে, পরের বছর আমাকে একদম লাড্ডু বানিয়ে দিয়েছে (হাসি)।'
বিপিএলের তৃতীয় আসরে শিরোপা জেতার পর চতুর্থ আসরে মাশরাফির সাথে সম্পর্কটা উষ্ণ ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষের। এ নিয়ে একাধিকবার খবরের শিরোনামও হয়েছিল দলটি। দল ছেড়ে মাশরাফি বাসায় ফেরার মতো ঘটনা ঘটেছিল বলেও জানা যায়। সেই প্রসঙ্গ এনে মুস্তফা কামাল বলেন, 'ওর দোষ নেই, ওকে কেউ না কেউ গাইড করেছে। হি ওয়াজ মিসগাইডেড। সে আমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখেনি সে সময়।'