-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে মাশরাফি এই ম্যাচকে এখনই মিরপুরে নিজের শেষ ম্যাচ হিসেবে মানতে নারাজ। তার দাবি, এখনও তিনি অবসর সংক্রান্ত কোনোকিছু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি।
উইন্ডিজের কাছে ৪ উইকেটে হারা ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আমি আগেও অনেকবার বলেছি, আমি কখনোই আগে সিদ্ধান্ত নিয়ে কিছু করি না। এমনও হতে পারে পরের ম্যাচ বা তার পরের মাচ খেলে যদি দেখি ভালো লাগছে না, ছেড়ে দিতে পারি। আমি তাৎক্ষণিক অনুভূতির উপর চলি এবং সব সিদ্ধান্ত নেই। ওইভাবে চিন্তা করি না।’
দর্শকরা অবশ্য এই ম্যাচকেই হোম অব ক্রিকেটে মাশরাফির শেষ ম্যাচ ধরে নিয়েছেন, ঘটেছে আবেগের বহিঃপ্রকাশ। এ নিয়ে মাশরাফির ভাষ্য, ‘খুবই স্বাভাবিক, আমরা তো এমনিতেও একটু আবেগী। অবশ্যই এই জিনিসগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। দেখলে আমারও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমার সামনে ঘটলে আমার খারাপ লাগতো যে ওরা কান্নাকাটি করছে।’
তার প্রতি দর্শকদের ভালোবাসায় মাশরাফি মুগ্ধ, ব্যথিতও। সেটি সঙ্গত কারণেই। তিনি বলেন, ‘এটাতে ভালোলাগা যেমন থাকে, খারাপ লাগাও থাকে। আমার তরফ থেকে তাদের জন্যও খারাপ লাগে। এটা একটা প্রক্রিয়া। একদিন না একদিন যেতে হবে, এটা খুব স্বাভাবিক। যেমন, বছরখানেক হয়েছে টি-২০ থেকে চলে গিয়েছি। আর কিছুদিন হয়তো ওয়ানডে খেলব। কিন্তু মিরপুরে শেষ ম্যাচ কিনা বলা খুব কঠিন।’
প্রসঙ্গত, বিশ্বকাপের আগে মিরপুরে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই 