-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গোল হজম করে হতাশ আর্জেন্টাইন গোলরক্ষক। ছবিঃ রয়টার্স[/caption]
বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফির সমর্থিত দল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল শক্তিশালী ক্রোয়েশিয়ার। আগের ম্যাচে খর্বশক্তির আইসল্যান্ডের সাথে অপ্রত্যাশিত ড্র করায় এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছিলেন না আর্জেন্টিনার সমর্থকরা।
এই ম্যাচের আগে ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্রোয়েশিয়ার সঙ্গে নিজেদের দ্বিতীয় ম্যাচের ফলাফল নিয়ে ভবিষৎবাণী করেছেন মাশরাফি। সেখানে ‘নড়াইল এক্সপ্রেস’ জানান, দলের মূল তারকা লিওনেল মেসি একাই উড়িয়ে দিবেন ক্রোয়েশিয়াকে। শুধু তাই নয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি গোল বা হ্যাটট্রিক করবেন মেসি এমন ভবিষৎবাণী দেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি- ‘আগামীকাল (আজ) মেসি একাই শেষ করে দিবে ক্রোয়েশিয়াকে। মিনিমাম দুইটা গোল তো নিশ্চিত, হ্যাটট্রিকও হতে পারে। ক্রোয়েশিয়া শেষ।’
তবে হয়েছে ঠিক উল্টোটি। মেসির হ্যাটট্রিক দূরে থাক, এই ম্যাচে উল্টো হেরে বসেছে জায়ান্ট আর্জেন্টিনা! ক্রোয়েশিয়ার বিপক্ষে রীতিমত পাত্তাই পায়নি লিওনেল মেসির দল। ক্রোয়েশিয়ার ফুটবলাররা আর্জেন্টিনার জালে জড়িয়েছেন তিনটি গোল!
ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও মিস করেছে মাশরাফি-রিয়াদ-সাকিবের সমর্থিত দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই সুযোগ হাতছাড়ার খেসারত দিতে হয় আর্জেন্টিনাকে। দারুণ এক শটে গোলরক্ষককে দর্শক বানিয়ে বল জালে জড়ান আন্তে রেবিক। ৫৩ মিনিটের এই গোলের পর কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া।
তবে ম্যাচের ৮০ মিনিটে গোল করে ক্রোয়েশিয়ার হয়ে আবারও দাপট দেখান লুকা মডরিচ। এরপর আর্জেন্টিনা হয়ে পড়ে আরও ছন্নছাড়া। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ইনজুরি টাইমে (৯১ মিনিট) গোলরক্ষককে বোকা বানিয়ে ম্যাচের এবং দলের তৃতীয় গোল করে বসেন ইভান রাকিটিচ। শেষপর্যন্ত আর্জেন্টিনা মাঠ ছাড়ে ৩-০ ব্যবধানের পরাজয় নিয়েই।