-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
প্রায় ৯ বছর পর লাহোরে পা রেখে উইকেট নিয়ে সম্ভবত দ্বিধার আগুনে পুড়েছে শ্রীলঙ্কা। আর তাই টস জিতে ব্যাট করতে আমন্ত্রণ জানাল পাকিস্তানকে। সুযোগের সদ্ব্যবহার করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে স্বাগতিক পাকিস্তান স্কোরবোর্ডে জড়ো করল ১৮০ রান, ম্যাচের প্রেক্ষাপটে যা বিশাল সংগ্রহই।
ফর্মের তুঙ্গে থাকা শোয়েব মালিকের ব্যাট চওড়া ছিল এই ম্যাচেও। ২৪ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের সংগ্রহ বড় করার পেছনে মূল ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তিনিই। দলের পক্ষে আর কেউ পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতে না পারলেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের ইনিংসগুলো ছিল কার্যকরী। ওপেনার উমর আমিন ৪৫, বাবর আযম অপরাজিত ৩৪ এবং আরেক ওপেনার ফখর জামান ৩১ রানের ইনিংস খেলেন।
লঙ্কানদের পক্ষে ভিকুম সঞ্জয়া, দিলশান মুনাবীরা এবং ইসুরু উদানা একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় দশ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। বাজে সময় পার করা দলটি পরের উইকেটগুলোও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। দানুশ শানাকা ৫৪ রানের ইনিংস খেললেও দলের অন্যরা ছিলেন নিষ্প্রভ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন চতুরঙ্গ ডি সিলভা, মাত্র ২১ রানের। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সফরকারীদের সব খেলোয়াড়কেই নামতে হয়েছে ব্যাট হাতে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে লঙ্কানরা সংগ্রহ করে মাত্র ১৪৪ রান, এতে ৩৬ রানের বড় জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির চারটি, ফাহিম আশরাফ দুইটি এবং ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ ও হাসান আলী একটি করে উইকেট শিকার করেন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন শোয়েব মালিক, সিরিজ সেরাও হয়েছেন তিনিই।