-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
উল্টো রবিবারের লড়াইয়ে জিম্বাবুয়েকে আবারও উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করার মন্ত্রে উজ্জীবিত জিম্বাবুয়ে। শনিবার লঙ্কানদের বিপক্ষের পরবর্তী ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনে ঝালিয়ে নেওয়ার এক ফাঁকে এমনটাই জানালেন এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্মৃতির সাথে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের নাস্তানাবুদ করার তরতাজা স্মৃতি নিয়েই জিম্বাবুয়ে মাঠে নামবে রবিবার। একই সাথে দলের পরিকল্পনাও একই থাকবে জানিয়ে আরভিন বলেন, 'আমরা গেম বাই গেম খেলার চেষ্টা করছি। প্রত্যেক খেলাই ভিন্ন। আমার মনে হয় না আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে খেলেছে সেটাই থাকবে আবার। তাদের বিপক্ষে এর আগে আমরা একটি সিরিজ জিতেছি। এখানে প্রথম ম্যাচেও তাদের হারিয়েছি। আমাদের দলকে ভালো খেলা খেলতে হবে।'
এদিকে কোণঠাসা অবস্থায় থাকা লঙ্কানরা জিম্বাবুয়ের বিপক্ষে রবিবারের ম্যাচ হারলেই আসর থেকে ছিটকে যাবে। এই সমীকরণটি ভালো করে জিম্বাবুয়েরও জানা আছে। তাই অপেক্ষা না বাড়িয়ে রবিবারই লঙ্কানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে জিম্বাবুয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, 'ফাইনালে খেলতে হলে তাদের পরের দুটি ম্যাচই জিততে হবে। আমাদের জিততে হবে মাত্র একটি। জানি ওরা খুব কঠিনভাবে আমাদের বিপক্ষে লড়তে চাইবে। আমাদেরও তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে যদিও একবার তাদের এর মধ্যে হারিয়েছি।'
উল্লেখ্য, ইতোমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচ বোনাস পয়েন্টসহ জিতে আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর শ্রীলঙ্কাকে হারিয়ে ২৭ তারিখের ফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।