-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

খর্ব শক্তির জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের ধাক্কা সামলাতে বড় এক সিদ্ধান্তই নিয়ে বসেছিল শ্রীলঙ্কা ক্রিকেট- এসএলসি। দীর্ঘদিনের অভিজ্ঞ সেনানী অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সরিয়ে ফেলা হয়েছিল অধিনায়কত্ব থেকে। এরপর অধিনায়কত্ব নিয়ে দলটির কম জলঘোলা হয়নি। শেষমেশ আবারও ম্যাথিউসই হচ্ছেন দলের নেতা।
এসএলসির এক কর্মকর্তা জানিয়েছেন, ম্যাথুসকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন হাথুরুসিংহেই। আর তাই ম্যাথিউসও সানন্দে রাজি হয়েছেন প্রস্তাবে। ঐ কর্মকর্তা বলেন, ‘প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতে পুনরায় অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সোমবার অনুশীলনের পর নির্বাচকরা তার সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার সকালে নতুন অধিনায়ক হিসাবে তার নাম ঘোষণা করা হবে।’
ম্যাথুসকে অধিনায়ক করার চূড়ান্ত ঘোষণা এখনও আসেনি। তবে বোর্ডের ঐ কর্মকর্তার কথায় স্পষ্ট- ব্যাপারটি এখন সময়ের ব্যাপারই মাত্র।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ শেষে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে নামবে ম্যাথুসের নেতৃত্বাধীন দলটি। শ্রীলঙ্কার কোচ হিসেবে এটিই চন্ডিকা হাথুরুসিংহের প্রথম সফর।
একনজরে ত্রিদেশীয় সিরিজের সূচি-
তারিখ দল ভেন্যু
১৫.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৭.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৯.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২১.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৩.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৫.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৭.১.১৮ ফাইনাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম