-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩১ সদস্যের দলে ডাক পেয়েছেন পেস বোলার ইয়াসিন আরাফাত মিশু। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন এ তরুণ ডানহাতি পেসার। নিজের প্রথম প্রথম শ্রেণির ম্যাচেই এক ইনিংসে পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখান ইয়াসিন। এরপর সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে আট উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের উপহারটাও যেন পেলেন হাতেনাতে।
এ বছরের শুরুতে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলেও জায়গা পেয়েছেন তিনি।
গুঞ্জন ছিল দলে ডাক পেতে পারেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। কিন্তু জায়গা হয়নি তার।
দলে ডাক পাওয়া ৩১ সদস্যকে নিয়ে ১৩ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ১৩ মে সকাল ৮ টা ৪৫ মিনিটে জাতীয় দলের ট্রেইনার মারিও ভিল্লভারায়ানের কাছে রিপোর্ট করতে হবে ক্রিকেটারদের।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ৩১ সদস্যের প্রাথমিক দলঃ 