-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অথচ টেস্ট আঙিনায় বাংলাদেশের পা রাখার পর কেটে গেছে অনেকগুলো বছর। বিশেষজ্ঞদের মতে, টেস্ট ক্রিকেত এখনও বাংলাদেশের জন্য কঠিন লড়াইয়ের মঞ্চ। অন্তত উইন্ডিজ সফরের টেস্ট সিরিজে দুটি টেস্টই তিনদিনে হারার পর এমন কথাই উঠেছিল।
তবে এমনটি মানতে নারাজ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। মানসিকভাবে পিছিয়ে থাকার কারণেই অ্যান্টিগা ও জ্যামাইকা টেস্টে বাংলাদেশ সুবিধা করতে পারেনি বলে অভিমত তার।
মঙ্গলবার (৩১ মে) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘টেস্ট ক্রিকেট আমাদের জন্য কঠিন, এটা বলব না। কারণ এর আগে আমরা টেস্টে অনেক সাফল্য পেয়েছি। আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট দিয়ে আমরা অনেক ভালোভাবে কামব্যাক করেছি, মানসিকভাবে।’
টেস্ট ক্রিকেট নিয়ে তাই এখনই দুশ্চিন্তার কিছু দেখছেন না ইমরুল, ‘কিছু কিছু জায়গায় আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয় এখনই এত চিন্তিত না হয়ে সামনের সিরিজগুলোতে ভালো করার চেষ্টা করা ভালো।’
এই টেস্ট সিরিজে স্কোয়াডে থেকেও কোনো ম্যাচে খেলা হয়নি ইমরুলের। জায়গা পাননি ওয়ানডে ও টি-২০ সিরিজের দলেও। একে তিনি দেখছেন ভাগ্যের লিখন বলেই, ‘হয়ত আমার কপালে ছিল না। আমি অবশ্য এভাবে চিন্তা করি না। চিন্তা করি সুযোগ আসলে আবার খেলব, বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক ভাগ্যের ব্যাপার। যখনই দেশের জন্য খেলি তখন সবসময় ভালো করার চেষ্টা করি। আমি ম্যাচ খেলিনি। সবমিলিয়ে আমাদের দল খুব একটা ভালো করতে পারেনি (টেস্টে)। তারপরও টেস্টের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটা বড় অর্জন। টেস্টে আমরা ভালো খেলিনি, কিন্তু আগামীতে এই সিরিজের শিক্ষা অনেক কাজে দেবে।’