-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ইমরুল কায়েস, বাংলাদেশ ক্রিকেটের এক পরিচিত নাম। এক যুগ ধরে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু কখনোই ধারাবাহিকভাবে দল জায়গা পাননি আবার পেলেও ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। কিন্তু আবার দলে থাকা 'অন্য অনেকের' চেয়ে ভালোও করেছেন কিন্তু আবার তিনিই বাদ পড়েছেন। এর কারণ হিসেবে ইমরুল মনে করেন, তিনি হয়ত জাতীয় দলের কোচরা তাকে ভুল বোঝে বলেই বারবার তাকে জায়গা হারাতে হয়।
বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইমরুল বলেন,
'আমি হয়ত বা কোচদের ইচ্ছামত খেলোয়াড় হতে পারি না কখনো। প্রথমে যখন আসে তখন তাদের খুশি করতে পারি না। তাদের চাওয়া মতো অবদান রাখতে পারি না। তবে যখন কোচ চলে যায়, দিনশেষে আমাকেই ভালো বলে। জেমি সিডন্স থেকে শুরু করে হাথুরুসিংহে পর্যন্ত সবাই শুরুতে আমাকে পছন্দ করেনি কিন্তু দেখতে দেখতে একসময় পছন্দ করা শুরু করে এবং আমার ওপর বিশ্বাস করেছে। একটা খেলোয়াড়ের প্রতি কোচের বিশ্বাস রাখাটা খুব বড় ব্যাপার। ১/২টি ম্যাচ দেখেই যদি মনে করেন ওর আর কিছু দেওয়ার নেই তাহলে এভাবে তো একটা খেলোয়াড় কিছু করতে পারে না।'
দলে জায়গা পাওয়ার ধারাবাহিকতা না থাকাও তার পারফর্মে প্রভাব ফেলে বলে অভিযোগ করেন, 'টেস্ট ম্যাচগুলোতে আমার যে উত্থানপতন হয়েছে এর জন্য আমার নিজেরও কিছু ঘাটতি ছিল, যেগুলোর কারণে ভালো খেলতে পারিনি। আবার প্রস্তুতির ব্যাপারও ছিল, কারণ আমি জানতামও না এই সিরিজে থাকব কিনা। সবমিলিয়ে পারিপার্শ্বিকতার কারণে এরকম হয়েছে।'
তবে বর্তমানে যারা জাতীয় দলে আছে তাদেরকে শুভকামনা জানাতে মোটেও কার্পণ্য করেননি ইমরুল। 