-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিসিবির চুক্তি থেকে একইসাথে এতো ক্রিকেটার বাদ পড়ার এমন ব্যতিক্রমী ঘটনায় বিসিবির দেওয়া ব্যাখ্যা আদতে সবাই ভালভাবেই গ্রহণ করেছেন। এমনকি তাদের আবারও ফিরে আসার জন্য সবরকম সহায়তা দেওয়ার কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজা। এই বিষয়ে তার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘প্রথমত, যত দিন ধরে খেলছি, বেতনের ভেতর আছি কি নেই, এসব নিয়ে ভাবিনি। আমার কাছে এটা কখনোই পরিষ্কার নয়। আমার সব সময়ই প্যাশন ছিল ক্রিকেট খেলা। ওই প্যাশন নিয়ে ক্রিকেট খেলছি।’ এটাই বাদ পড়াদের জন্য তার টোটকা। যারা বাদ পড়েছেন তাদের মনোবল ঠিক রাখতে ক্রিকেটের প্রতি ভালবাসা কিংবা প্যাশন থাকাটাই জরুরী। বেতন পাওয়াটা যে গুরুত্বপূর্ণ সেটাও মাশরাফি মনে করিয়ে দিয়েছেন। কিন্তু ক্রিকেটের প্রতি সেই ভালবাসা আর নিবেদন থাকলে তারা আবার ঠিকই ফিরে আসবেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে,
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে কাল জানিয়ে দেওয়া হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন
সৌম্য তবু নিদাহাস ট্রফিতে কিছুটা ঝলক দেখিয়েছিলেন, কিন্তু সেটা মোটেও যথেষ্ট ছিল না। নিদাহাস ট্রফিতে তার রান ছিল ম্যাচ অনুযায়ী যথাক্রমে ১৪, ২৪, ১, ১০, ১। দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের এমন হালের পরও চুক্তিতে রাখার কোন কারণ আদৌ আছে কি? তাসকিনের অবস্থাও তথৈবচ। রান দেওয়ার ক্ষেত্রে তিনি দলের অদ্বিতীয় বোলার। উইকেট পেয়েছেন যথাক্রমে ২৮/১, ৪০/১। মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়ে তার রান দেওয়ার এই অকাতর অবস্থাই তাকে চুক্তি থেকে বাদ দিতে সহায়তা করেছে। সাব্বিরের কথা নাহয় বাদই দিলাম। এতো দুর্দান্ত একজন ব্যাটসম্যানের এতো বাজে অবস্থার জন্য দায়ী তিনি নিজেই। অপরদিকে ইমরুল কায়েস অনেকদিন থেকেই দলে অনিয়মিত। আর সুযোগ পেয়েও আহামরি কিছুই দেখাতে পারেন নি। মোসাদ্দেক হোসেনকে বাদ দেওয়া নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে। যথেষ্ট সুযোগ তিনি পেয়েছেন কি না সেই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে কামরুল ইসলাম রাব্বির বাদ পড়ার পিছনে কারণ তিনি দলেই অনিয়মিত। তাকে খেলতে দেখা গেছে মাত্র ৫টি টেস্ট ম্যাচে। বল হাতে ৭টি উইকেট তিনি পেয়েছেন। 