-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রাজাকে বোল্ড করার পর তাইজুলের উচ্ছ্বাস; @বিডিক্রিকটাইম [/caption]
প্রথম ইনিংসে বাংলাদেশের ৫২২ রানে ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিনে ১ উইকেট ২৫ রান করেছিল জিম্বাবুয়ে। তৃতীয় দিনে টিকে থাকতে ধীরে ব্যাটিং করে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দলীয় ৪০ রানের মাথায় নাইটওয়াচম্যান ত্রিপানোকে ফিরিয়ে তৃতীয় দিনে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। এরপর ওপেনার ব্রায়ান চারির সাথে ৫৬ রানের জুটি গড়ে তোলেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর। অর্ধশত করা চারিকে আউট করে এই জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। প্রথম সেশনে এই দুইটি উইকেট হারায় জিম্বাবুয়ে। ৪৪ ওভারে ৩ উইকেটে ১০০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা।
লাঞ্চ থেকে ফিরে শন উইলিয়ামসন ও ব্রেন্ডন টেলর জুটি গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৯ রানের মাথায় ফর্মে থাকা শন উইলিয়ামসনকে বোল্ড করে জুটি ভাঙ্গেন স্পিনার তাইজুল ইসলাম। ২ রান পর শূন্য রানে রাজাকেও সাজঘরে ফেরান তাইজুল। ১৩১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর পিজে মোরের সাথে জুটি গড়েন ব্রেন্ডন টেলর। চা বিরতির আগ পর্যন্ত ৬৪ রানের জুটি গড়ে অপরাজিত আছেন এই দুই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেট ১৯৫ রান। টেলর ৫৯ রানে ও মোর ৪৪ রানে অপরাজিত আছেন। ফলো-অন এড়াতে জিম্বাবুয়ের এখনো প্রয়োজন ১২৭ রান।
প্রথম টেস্টে ১১ উইকেট নেবার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ইতোমধ্যে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
(তৃতীয় দিন, চা বিরতি)





