-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টাইগারদের ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবালের ডান পায়ের ইঞ্জুরি নতুন নয়। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) খেলার সময় (১৭ জুন) পুরনো সেই চোট আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। এরপর দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হয় তামিমকে। ফলে ডিপিএলের সুপার লিগ পর্বের কোনো ম্যাচেই মাঠে ফেরা হয়নি তার।
এদিকে ডান পায়ের ঐ ইঞ্জুরির কারণে জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টেও মাঠে নামা হয়নি তামিমের। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে এখনও লম্বা সময় অপেক্ষা করতে হবে। বর্তমানে ফিজিওর পরামর্শ মেনে চলছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জুলাই) হারারে থেকে অনলাইন সংবাদ সম্মেলনে নিজের চোট প্রসঙ্গে তামিম জানান, 'আমার চোট এমন পর্যায়ে আছে যে এটা দ্রুত সেরে তোলা যাবে না। এমন নয় যে ৫-৬ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ফিজিও একটা প্ল্যান দিয়েছে। যাদের মেইল করা দরকার তাদেরকে করা হয়েছে। তারা বলেছে, পুরোপুরি সেরে উঠতে একটু সময় নিবে।'
চোট থেকে পুরোপুরি পরিত্রাণ না পেলেও ঝুঁকিমুক্ত থেকে যতটা সম্ভব সামলে খেলা চালিয়ে যেতে চেষ্টা করছেন তামিম। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পায়ে ট্যাপিং করে খেলেছেন তিনি। পুনরায় হাঁটুতে চোট পেলে সমস্যার সম্মুখীন হওয়ার কথা বলেছেন তামিম নিজেই। সেই সাথে তিনি আশা করছেন, চোট সামলে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারবেন।
তামিম বলেন, 'এখন ম্যানেজ করার চেষ্টা করছি, ঝুঁকিমুক্ত থেকে ম্যানেজ করে যতটুকু খেলা সম্ভব। হাঁটুর ইঞ্জুরি হলে একটা সমস্যার সম্মুখীন হতে পারি আমি। কাল (প্রস্তুতি ম্যাচে) ট্যাপিং করে যতটুকু ব্যাটিং করেছি সমস্যা হয়নি। ফিল্ডিং খুব বেশি করিনি অবশ্য। একটু ম্যানেজ করে আশা করি এই সিরিজ পার করতে পারব। তারপরে নেক্সট আপনারা জানবেন।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে bdcrictime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 