-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মুস্তফা কামাল জানান, আগামী জাতীয় নির্বাচনে নড়াইলের কোনো একটি আসন থেকে নির্বাচনে দাঁড়াবেন মাশরাফি বিন মুর্তজা। মাগুরা থেকে নির্বাচনে দাঁড়াবেন সাকিব আল হাসানও। আইসিসি ও বিসিবির সাবেক সভাপতির মুখ থেকে এমন কথা শোনার পর মুহূর্তেই তা ছড়িয়ে যায়।
তবে এরপরই তিনি বলছেন ভিন্ন কথা। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিনিধিকে তিনি বলেন, ‘আমি দলের পক্ষ থেকে বা কোনো বিষয়ে নিশ্চিত হয়ে কিছুই বলিনি। তারা (মাশরাফি-সাকিব) নির্বাচন করবে কিনা আমি জানি না। মানুষের মুখে অনেক দিন থেকেই শুনে আসছি মাশরাফি নির্বাচন করবে।'
নিজেকে মাশরাফির একজন ভক্ত উল্লেখ করে তিনি বলেন, 'সে জন্যই মাশরাফির একজন ভক্ত হিসেবে আমি বলেছি, ও যদি নির্বাচন করে তাহলে সবাই যেন তাকে ভোট দেয়।’
ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিত্ব হওয়ায় মুস্তফা কামালের কথা বিশ্বাস না করার উপায় ছিল না সংবাদকর্মীদের। পাশাপাশি তিনি আছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে। তবে মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, 'আমি মনোনয়ন দেওয়ার কে? আমি তো কেউ না। মাশরাফি নির্বাচন করবে কিনা এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর আসলেই আমার কাছে নেই।'
তিনি আরও দাবি করেন, সংবাদমাধ্যমের এসব খবর থেকেই তিনি জেনেছেন মাশরাফি ও জাতীয় নির্বাচনের যোগসূত্রটির প্রসঙ্গ! তিনি মাশরাফির নির্বাচন নিয়ে বলার কেউ নন- এমনটি উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, 'আমিও আপনাদের মতোই লোকমুখে শুনেছি ও নির্বাচন করবে। মাশরাফির সঙ্গে আমার যোগাযোগই নেই। তার মতামত না নিয়ে আমি কীভাবে বলি মাশরাফি নির্বাচন করবে? এটা বলার আমি কেউ না।’